শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী আনুশা বলেন, ‘কর্ণের সঙ্গে কোনোদিনই প্রেম ছিল না, যা ছিল তা শারীরিক প্রয়োজন'

আবারও নতুন করে আলোচনায় আনুশা দাণ্ডেকার। পডকাস্টে তার বলা কিছু কথা যা নিয়ে ইন্টারনেটে তোলপাড় চলছে। তার শো থেকে একটি ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে তিনি খোলামেলাভাবে বলেছেন যে ‘সিচুয়েশনশিপ’ বলতে তিনি আসলে কী বোঝেন। তিনি স্বীকার করেছেন যে প্রাক্তন করণ কুন্দ্রাকে তিনি ব্যবহার করেছেন নানা সুবিধার জন্য—যেমন ভ্রমণ, পার্টি আর যৌনতার জন্য।

মুম্বাইয়ের শোবিজ অঙ্গনে কর্ণ-আনুশার মধ্যাকার মাখামাখি প্রেমের কথা সবাই জানলেও এবার অভিনেত্রী গাইলেন উল্টো সুরে। জানালেন কর্ণের সঙ্গে কোনোদিনই প্রেম ছিল না। যা ছিল তা সময় কাটাতে ও শারীরিক প্রয়োজন মেটাতে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিওতে এসব কথা বলেছেন আনুশা। তার কথায়, “আপনার জীবনে জন্মদিন, নানা উৎসব, উদযাপন-সহ অনেক কিছুই আছে। সে সময়ে আপনি কি একা থাকবেন? বিয়ের আগে এই ধরনের উদ্‌যাপন উপভোগ করতে তাই এমন কারও পাশে থাকা দরকার যিনি সাময়িক অভাব পূরণ করবেন। কর্ণ আমার জীবনে সেই ব্যক্তি।”

আনুশা স্পষ্ট করে জানিয়েছেন, শুধুই উদযাপন নয়, যৌনতার জন্যও এই ধরনের সম্পর্কের প্রয়োজন।

বলেন, “কোনো মানুষ একা বাঁচতে পারে না। সবারই যৌনতা প্রয়োজন। সেক্ষেত্রে কত দিন ‘স্বপ্নে দেখা রাজপুত্র’র জন্য অপেক্ষা করা যায়?”

তবে আনুশার এমন মন্তব্যে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। কেউ কেউ করছেন কটাক্ষ, তো কেউ তুলছেন সংস্কৃতির কথাও। কেউ কেউ দেখছেন ব্যাভিচার হিসেবে। তবে সেসব নিয়ে অভিনেত্রী এখনও কোনো বক্তব্য দেননি।

২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত এমটিভি-র জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লাভ স্কুল’–এর সহ-সঞ্চালক ছিলেন করণ ও আনুশা। তিন বছরেরও বেশি সময় ধরে চলেছিল তাদের প্রেম। কিন্তু ২০২০ সালে আকস্মিকভাবে সম্পর্ক ভেঙে যায়। এখন করণ কুন্দ্রা অভিনেত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে, আনুশা দাণ্ডেকরও নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়