শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সালমান খানের প্রেমজীবন নিয়ে রসিকতা করলেন শাহরুখ খান

মনিরুল ইসলাম : বলিউড কিং শাহরুখ খান রসিকতার জন্য বিখ্যাত। সালমান খানের প্রেমজীবন নিয়ে তিনিও ঠাট্টা করেন। এক পুরস্কার মঞ্চে সেটাই করলেন আবার। কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিস’-এ নবদম্পতি ট্রেনে চেপে যাওয়ার সময় আলাদা হয়ে যায়। তার পর আর কিছুতেই স্ত্রীকে খুঁজে পায় না স্বামী। কেবল খুঁজতেই থাকে। 

সেই প্রসঙ্গ তুলে কিং খানের রসিকতা। তিনি বলেন, আমাদের এক প্রিয় নায়ককে দেখুন। ওই ব্যক্তির মতোই তাঁর অবস্থা। তিনিও খুঁজেই চলেছেন, এখানে-ওখানে, এদিকে-সেদিকে!

মঞ্চের সামনে বসে থাকা তারকারা হেসে ফেলেছেন। তাঁদের বুঝতে বাকি নেই, কার কথা বলছেন  কিং খান। 

শাহরুখ কিন্তু থামেননি। পর ক্ষণেই তিনি প্রশংসা করেছেন আমির খানের। বলেছেন, “আমিরকে কুর্নিশ। সালমানের জীবন নিয়ে ছবি বানিয়ে ফেলল। ব্যস, হাসি আর হাততালিতে মুখর সভাগৃহ।

 প্রসঙ্গত, বহু নায়িকার সঙ্গে প্রেম হয়েছে সলমনের। তালিকায় কে নেই? সঙ্গীতা বিজলানি থেকে ক্যাটরিনা কইফ, সবাই। দেখতে দেখতে জীবনের ৫৯টি বসন্ত পার করে ফেলেছেন। তবুও বিয়েটা হল না ‘ভাইজান’-এর। কিছুতেই মনের মতো সঙ্গিনীই পেলেন না।

কে বলে সিনেমার সঙ্গে বাস্তবের মিল নেই? শাহরুখ খান কিন্তু বাস্তব ঘটনাকে পর্দায় ফুটে উঠতে দেখেছেন। সদ্য তেমনই বললেন তিনি। জানিয়েছেন, আমির খান প্রযোজিত ‘লাপতা লেডিস’-এর নায়ক যেমন বৌকে খুঁজেই চলেছে, বলিউডের এক তারকা নাকি বছরের পর বছর ওই একই কাজ করে চলেছেন। 

আজ সোমবার সকালে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে বিনোদন বিভাগে এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়