শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০১:৫৮ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউডের বর্ষীয়ান অভিনেতা আসরানির জীবনাবসান

প্রখ্যাত কৌতুক অভিনেতা ও বলিউডের বর্ষীয়ান অভিনেতা আসরানি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, দীর্ঘ অসুস্থতার পর অভিনেতা ও পরিচালক গোবর্ধন আসরানি মুম্বাইয়ে মারা গেছেন। সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

ভারতীয় চলচ্চিত্র জগতে পাঁচ দশকেরও বেশি সময় ধরে দর্শকদের হাসি ও আনন্দ উপহার দিয়েছেন আসরানি। তিনি ছিলেন হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী কৌতুক অভিনেতা।

ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এফটিআইআই) থেকে অভিনয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি। ১৯৬০-এর দশকে অভিনয়জীবন শুরু করে দ্রুতই বলিউডের পরিচিত মুখ হয়ে ওঠেন। ‘শোলে’ ছবিতে অদ্ভুতুড়ে জেলারের চরিত্রে তার অভিনয় তাকে সবার কাছে এনে দেয় ব্যাপক খ্যাতি ও জনপ্রিয়তা।

আসরানির অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ধামাল, হালচাল, হেরা ফেরি, এবং খাট্টা মিঠা।

তার মৃত্যুর খবরে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। চলচ্চিত্রপ্রেমীরা স্মরণ করছেন এক প্রজন্মের প্রিয় সেই হাসির মানুষকে, যিনি সারাজীবন দর্শকদের মুখে হাসি ফোটাতে নিবেদিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়