শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ১২:১৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের মিথিলা ‘মিস ইউনিভার্স’-এর সেরা তিনে!

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ছবি: সংগৃহীত

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগীদের নিয়ে কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। সব প্রতিযোগীকে নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করছে কর্তৃপক্ষ। নানা বিভাগে শুরু হয়েছে ভোটিং। ‘পিপলস চয়েজ’ বিভাগে বুধবার রাত ৮টা পর্যন্ত ১ লাখ ৯২ হাজার ৩১৩ ভোট পেয়ে ৩ নম্বরে চলে এসেছে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলার নাম। পিপলস চয়েজ ছাড়াও ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’ (প্রথম), ‘মিস কনজেনিয়ালিটি’ (দ্বিতীয়), ‘বেস্ট ইভিনিং গাউন’ (দ্বিতীয়) ও ‘বেস্ট স্কিন’ (তৃতীয়) বিভাগেও এগিয়ে আছেন মিথিলা।

প্রথম অবস্থানে আছেন ফিলিপাইন এবং দ্বিতীয় অবস্থানে চিলির প্রতিযোগী। রাতে আরও একধাপ এগিয়ে যান মিথিলা, ভোরে দ্বিতীয় অবস্থানে দেখা যায় তাকে। ১৯ নভেম্বর পর্যন্ত চলবে ভোট।

ফুকেটের ইভেন্ট শেষে পাতায়ায় অবস্থান করা মিথিলা একটি গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাতে আমাকে ভোটের বিষয়টি জানানো হয়। যখন দেখলাম ভোটিংয়ে ৩ নম্বরে এসেছি, শুরুতে বিশ্বাসই করতে পারছিলাম না। আমার তো সারা শরীর কাঁপছিল। একদম বাকরুদ্ধ হয়ে পড়ি। কান্না চলে আসে। কাঁদছিলাম। 

তিনি বলেন, এই অনুভূতি বলে বোঝাতে পারব না। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার দেশের মানুষ, বিনোদন অঙ্গনের সহকর্মীরা যেভাবে আমার জন্য ভোট চাইছেন, এই মঞ্চে বিজয়ী দেখতে চাইছেন, তা সত্যিই আমাকে অভিভূত করেছে। ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি। 

মিথিলা বলেন, প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে ভোট আর বিচারকের রায়—দুই-ই দরকার। তিনি বলেন, থাইল্যান্ডে আসার পর এখন পর্যন্ত যতগুলো ইভেন্ট হয়েছে, প্রতিটিতে আমার পারফরম্যান্স ভালো, সবার কাছ থেকে তেমনটাই বুঝতে পারছি। আমার বিশ্বাস— আগামী ইভেন্টগুলোও দারুণভাবে উতরাতে পারব। এখন শুধু দরকার দেশের মানুষের ভোট। আমি শুনেছি, শুধু মঙ্গলবারেই ৬০ হাজারের বেশি ভোট পড়েছে। 

এ অভিনেত্রী বলেন, এই প্রথম মিস ইউনিভার্স আসরে বাংলাদেশ এত ভালো অবস্থানে আসতে পেরেছে। আমি মনে করি, দেশের মানুষের এমন সমর্থন পেলে সবাইকে সুখবর দিতে পারব।

মিস ইউনিভার্স বাংলাদেশ তাদের ফেসবুক পেজে বুধবার (১২ নভেম্বর) রাতে একটি পোস্টে লিখেছে— ‘দ্বিতীয় অবস্থানে যেতে আমাদের আরও প্রায় ২৫ হাজার ভোট দরকার। ইনশাআল্লাহ আজ রাতেই হবে!! বাংলাদেশ অদম্য, বাংলাদেশের জন্য ভোট দিন।’

উল্লেখ্য, ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয় করা মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। দেশের পতাকা নিয়ে মুকুট জয়ের প্রত্যাশায় একের পর এক ধাপ উতরে যাচ্ছেন তিনি। 

এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরীন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে মিথিলার এই অর্জন দেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করতে চলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়