শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:২১ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোটেলে অচেনা পুরুষের সঙ্গে অভিনেত্রী জ্যাকুলিনের গোপন ভিডিও ফাঁস

দিল্লির একটি রেস্তোরাঁয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে বসে থাকার সময় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের একটি ভিডিও গোপনে ধারণ করা হয়েছে। এরপর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি পোস্ট করেছেন ঋষভ শেঠিয়া নামের এক ব্যক্তি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কী মনে হয় আপনাদের? আমার মনে হচ্ছে তিনি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।’ ভিডিওটির সঙ্গে জ্যাকলিনের জনপ্রিয় গান ‘চিটিয়া কালাইয়া’ ব্যবহার করা হয়েছে।

ভিডিও ভাইরাল হওয়ার পর মজার ভঙ্গিতে প্রতিক্রিয়া জানিয়ে জ্যাকলিন লিখেছেন, হাসির ইমোজি দিয়ে, ‘হ্যাঁ, এটা আমিই।’ তিনি বিষয়টি হালকাভাবে নিয়েছেন।

তবে অনুরাগী ও নেটিজেনদের একাংশ বিষয়টিকে মোটেই গ্রহণযোগ্য মনে করেনি। কেউ বলছেন, অনুমতি ছাড়া ভিডিও করা অনুচিত, আর কেউ প্রশ্ন তুলেছেন, একজন তারকা ভদ্রতা বজায় রাখছেন বলে কি তার ব্যক্তিগত মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি করা যায়?

নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এ ধরনের ঘটনা তারকাদের জন্য অস্বস্তিকর হওয়া ছাড়াও বিপজ্জনক হতে পারে।

এর আগে একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান, কারিনা কাপুর ও সইফ আলি খান, রণবীর কাপুরসহ একাধিক তারকা।

বিশেষজ্ঞরা মনে করছেন, তারকাদের ব্যক্তিগত পরিসরে সম্মান দেখানো উচিত, কিন্তু অনুমতি ছাড়া ভিডিও করা প্রবণতা এখনও বন্ধ হয়নি। এই ঘটনা তারই প্রমাণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়