শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেট্রো রেলে ঝুঁকিপূর্ণ শরীরচর্চা, বরুণ ধাওয়ানকে সতর্ক করল কর্তৃপক্ষ

মুম্বাই মেট্রো রেলের ভেতরে হাতল ধরে শরীরচর্চা করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।  ট্রেনের ভেতরে করা এই কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক’ ও ‘দণ্ডনীয় অপরাধ’ উল্লেখ করে অভিনেতাকে সতর্কবার্তা দিয়েছে মুম্বাই মেট্রো কর্তৃপক্ষ। 

ভারতীয় গণমাধ্যমের খবর, গত শনিবার যানজট এড়াতে মেট্রোতে করে একটি প্রেক্ষাগৃহে যাচ্ছিলেন বরুণ। এরপর তার ভেতর থেকে ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও শেয়ার করেন। এর কিছু সময় পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, চলন্ত মেট্রোর ভেতরে ওভারহেড মেটালের হাতল ধরে পুল-আপস করছেন অভিনেতা। এ সময় তার পাশে অন্য যাত্রীদেরও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ঘটনাটি মেট্রো কর্তৃপক্ষের নজরে আসে; এরপর তাদের অফিশিয়াল হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে বরুণকে ট্যাগ করে তারা। সেখানে একটি নিরাপত্তা নির্দেশিকা জারি করে বলা হয়, এই ভিডিওর সঙ্গে আপনার অ্যাকশন সিনেমার মতো একটি সতর্কবার্তা থাকা উচিত ছিল। মুম্বাই মেট্রোতে এটি করবেন না। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া ঠিক আছে, কিন্তু হাতলগুলো ঝুলে থাকার জন্য নয়।

কর্তৃপক্ষ আরও জানায়, মেট্রো রেলওয়ে অ্যাক্ট ২০০২ অনুযায়ী এ ধরনের কাজ বিশৃঙ্খলা সৃষ্টি বা সরকারি সম্পত্তির ক্ষতি করার আওতায় পড়ে, যা একটি দণ্ডনীয় অপরাধ। অপরাধের গুরুত্ব বুঝে এর জন্য জরিমানা এমনকি কারাদণ্ডও হতে পারে।

বরুণ ধাওয়ান বর্তমানে তার মুক্তিপ্রাপ্ত নতুন সিনেমা ‘বর্ডার টু’-এর সাফল্য উদযাপন করছেন। অনুরাগ সিং পরিচালিত এই সিনেমাটি ১৯৯৭ সালের কালজয়ী যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বর্ডার’-এর সিক্যুয়েল। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে বরুণের পাশাপাশি সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ এবং আহান শেঠি অভিনয় করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়