শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৯:১১ সকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুহূর্তে বদলে যাওয়া জীবনের কথা জানালেন ইমরান হাশমি

বলিউডের কিসারখ্যাত অভিনেতা ইমরান হাশমি মানেই রোমান্টিক দৃশ্যের হাতছানি। তবে রুপালি পর্দার এ 'সিরিয়াল কিসার' বাস্তবজীবনে যে কতটা দায়িত্বশীল একজন বাবা, তা হয়তো আমরা অনেকেই জানি না। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের জীবনের সবচেয়ে করুণ অধ্যায়ের কথা স্মরণ করেন এ অভিনেতা। কীভাবে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে তার সাজানো জীবন এক নিমিষেই ওলটপালট হয়ে গিয়েছিল, সে কথাও জানান তিনি।

ইমরান হাশমি বলেন, দিনটি ছিল আর পাঁচটা সাধারণ দিনের মতোই। পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎ লক্ষ্য করেন, পুত্র আয়ানের প্রস্রাবের সঙ্গে রক্ত বের হচ্ছে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মনে। 

তিনি বলেন, দ্রুত আয়ানকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান— আয়ানের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার। অতিদ্রুত করাতে হবে অস্ত্রোপচার।

এ অভিনেতা বলেন, জীবনটা যেন ওই ১২ ঘণ্টার মধ্যেই বদলে গিয়েছিল আমার। সেই সকাল থেকে সন্ধ্যার মধ্যে সব কিছু কেমন অচেনা হয়ে গেল। ছেলের এই অসুস্থতা ছিল আমার জীবনের সবচেয়ে বড় লড়াই বলে জানান ইমরান হাশমি। 

তিনি বলেন, ছেলের কষ্টের কথা শুনে শুরুতে ভেঙে পড়লেও পরে নিজেকে সামলে নেন তিনি। স্ত্রী ও পুত্রের সামনে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন, যেন তারা সাহস না হারায়।

উল্লেখ্য, অভিনেতা ইমরান হাশমি এ যন্ত্রণার প্রতিটি মুহূর্ত তিনি তুলে ধরেন তার লেখা বই— ‘দ্য কিস অব লাইফ’-এ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়