শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ভিডিও ভাইরাল, ব্যাপক সমালোচনা

অন্তর্জালে ফের আলোচনার কেন্দ্রবিন্দু বলিউড তারকা কারিনা কাপুর খান। কাপুর পরিবারের উত্তরসূরির একটি ভাইরাল ভিডিও ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

কারিনা কাপুরের কয়েক সেকেন্ডের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ভিডিওটি ঘিরে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

জানা যায়, ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের ম্যাচে স্বামী সাইফ আলি খানের দল ‘কলকাতা টাইগার্সকে’ সমর্থন জানাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন কারিনা কাপুর। সঙ্গে ছিলেন তাদের দুই সন্তান তৈমুর ও জেহ। একই অনুষ্ঠানে ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিং ও তার স্বামী দীপক চৌহানও ছিলেন।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, সাইফকে ঘিরে ছবি তোলার মুহূর্তে কারিনা কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছেন। তবে পরিস্থিতি বুঝে সাইফ আলি খান নিজেই কারিনাকে পাশে ডেকে সবাইকে নিয়ে একসঙ্গে ছবি তোলেন।

তবে ততক্ষণে ভিডিওটি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। শুরু হয় তর্ক-বিতর্ক।

কারিনার ভিডিও ঘিরে নেটিজেনরা ইতিবাচক-নেতিবাচক নানা কথা বলেছেন। কেউ বলছেন, কারিনার মুখভঙ্গি ও শরীরী ভাষায় ছিল অনাগ্রহ বা অহংকারের ইঙ্গিত।

আবার কেউ বলছেন, তিনি সংক্ষিপ্ত হাসি দিয়ে সৌজন্য দেখিয়েছেন এবং জনসমাগমে ব্যক্তিগত পরিসর বজায় রাখাটা স্বাভাবিক।

কয়েক সেকেন্ডের ভিডিও থেকে পুরো পরিস্থিতি বোঝা যায় না, এমন মতও এসেছে সমর্থকদের কাছ থেকে। যদি এ বিষয়ে বরাবরের মতো এখনো কোনো মন্তব্য করেননি কারিনা কাপুর। একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়