শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৯ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসীরুদ্দীন পাটওয়ারী বাকস্বাধীনতার সঠিক ব্যবহার করছেন: হুমায়রা সুবহা

অভিনেত্রী হুমায়রা সুবহা। বেশ কয়েক বছর আগে একটি ভিডিওতে জাতীয় দলের একসময়কার নিয়মিত ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এবার আরেক নাসিরকে নিয়ে কথা বলে ফের আলোচনায় এলেন বসন্ত বিকেল অভিনেত্রী।

সুবহা বললেন, ‘আমরা সবাই মিলে জুলাইয়ে আন্দোলন করেছি, এরপর আমাদের বাকস্বাধীনতা যে পেয়েছি, সেটা নাসীরুদ্দীন পাটওয়ারীর কথা শুনলেই বোঝা যাচ্ছে। তিনি বাকস্বাধীনতার প্রোপার ব্যবহার করছেন।’

হুমায়রা সুবহা বসবাস করেন বনানীতে। এই এলাকা ঢাকা-১৭ নির্বাচনী এলাকার। এখান থেকেই নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

সুবহা তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় কাজ করছেন। বিএনপির এখানকার প্রচারণা কমিটিতেও রয়েছেন বলে জানালেন আলোচিত অভিনেত্রী।

এরই মধ্যে সুবহাকে ধানের শীষের বিভিন্ন মিছিল মিটিংয়ে দেখা যাচ্ছে।

বিষয়টি নিয়ে সুবহা বলেন, ‘আপনারা সবাই জানেন আমি জুলাই আন্দোলনে সোচ্চার ছিলাম। আওয়ামী লীগ সরকার থাকাকালীন যেসব আমার কাছে আন ইথিকাল মনে হতো সেটা নিয়ে লিখতাম, ভিডিও বানাতাম। একটা সময় আমার মনে হলো আমি যেহেতু এত বড় একটা আন্দোলনে অংশ নিয়েছি, এবার আমার অফিশিয়ালি রাজনীতিতে নামা দরকার।’

আলোচিত এই চিত্রনায়িকা বলেন, ‘আমার বাবা-চাচা যেহেতু বিএনপি করতেন। আমার মনে হলো— আমিও এই দলটাই করব।

এখনো আমার কোনো পদ-পদবি নেই। প্রচারণা কমিটিতে আমি রয়েছি। তাই আমি তারেক রহমানের হয়ে ভোট চাচ্ছি। আমি এখানে যখন লিফলেট নিয়ে মানুষের কাছে যাচ্ছি, তারা বলছে আপু লিফলেট লাগবে না, আমরা তারেক রহমানকেই ভোট দেব, ওনার মতো যোগ্য প্রার্থী আর বাংলাদেশে নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়