শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১০:২৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে সপরিবারে ভক্তদের শুভেচ্ছা জানালেন সালমান ও সেলিম খান

প্রতি বছরের মতো এবারও ঈদে ভক্তদের হতাশ করেননি বলিউড সুপারস্টার সালমান খান। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভিড় করা হাজার হাজার ভক্তের উচ্ছ্বাসে যোগ দিতে পরিবারের সঙ্গে ব্যালকনিতে হাজির হন তিনি। তবে এবারের ঈদটি ভক্তদের জন্য ছিল বিশেষ। 

সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন সালমানের বাবা, প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান।

গত ১৭ই ফেব্রুয়ারি তাকে লীলাবতী হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল এবং বেশ কিছুদিন তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। গত মঙ্গলবার (১৭ মার্চ) হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এই প্রথম তাকে জনসমক্ষে দেখা গেল। ৯০ বছর বয়সী এই কিংবদন্তিকে সুস্থ অবস্থায় দেখে ভক্তদের মাঝে যেন আনন্দের বন্যা বয়ে যায়। নিরাপত্তার খাতিরে ব্যালকনির বুলেট-প্রুফ কাচের আড়াল থেকেই তিনি ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন।
 
সেলিম খান হাসপাতালে থাকাকালীন সালমান, আরবাজ, আলভিরা ও অর্পিতাসহ পরিবারের সদস্যরা নিয়মিত তার পাশে ছিলেন। এমনকি তার দীর্ঘদিনের কর্মসঙ্গী জাভেদ আখতারও তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। ‘শোলে’, ‘দিওয়ার’ ও ‘ডন’-এর মতো কালজয়ী সিনেমার স্রষ্টা সেলিম খানকে আবারও হাসিমুখে ফিরতে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

সূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়