শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৯:৩৯ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে এই ৮ নায়িকা বিয়ে করেননি

কেউ একসময়ে চুটিয়ে কাজ করেছেন, কেউ এখনো সমানতালে অভিনয় করছেন। তবে সবার মধ্যে একটা মিল—কেউই বিয়ে করেননি। নানা সময়ে তাঁদের বিভিন্ন সম্পর্কের কথা চাউর হয়েছে বটে, কিন্তু কোনো সম্পর্কই শেষ পর্যন্ত পরিণয়ে গড়ায়নি। হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত-

আমিশা প্যাটেল

বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী আমিশা প্যাটেল। ‘কাহো না পেয়ার হ্যায়’-র মাধ্যমে অভিনয়ে অভিষেক। এরপর বেশ কয়েকটি হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন। আমিশাকে শেষ দেখা গেছে ‘গদার ২’-এ। ৪০ পেরিয়ে ৫০–এর কোঠায় পৌঁছেও-ও অবিবাহিত এই অভিনেত্রী। ভক্তরা বহুবার তাঁর বিয়ের বিষয়ে জানতে চেয়েছেন। মনের মানুষ আছে কি না, তা নিয়েও উৎসাহ প্রকাশ করেন অনুরাগীরা। বিন্দুমাত্র বিরক্ত না হয়ে একাধিক সাক্ষাৎকারে আমিশার অকপট স্বীকারোক্তি, ‘সঠিক মানুষ পেলে...।’ এএনআই

টাবু 

টাবু ৫০ পেরিয়েও অভিনয়, ব্যক্তিত্ব ও উপস্থিতিতে আজও তিনি সমসাময়িক প্রজন্মের অভিনেত্রীদের টেক্কা দিতে সক্ষম। পর্দায় তাঁর উপস্থিতি মানেই সংযমী অথচ তীব্র। বলিউডের তাবড় প্রযোজক-পরিচালকদের পছন্দের তালিকায় থাকা এই অভিনেত্রী কেন আজও অবিবাহিত? অনুরাগীদের এই কৌতূহলের মাঝে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল টাবুর একটি মন্তব্য। যেখানে অভিনেত্রী বলেছিলেন, ‘একা থাকতেই ভালোবাসি।’ 

দিব্যা দত্ত

৪৮-এও অবিবাহিত দিব্যা দত্ত। বারবার সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি আপাতত বিয়ে নিয়ে ভাবছেন না। মা-ই তাঁর জীবন, মায়ের সঙ্গে সময় কাটাতেই ভালোবাসেন। এ নিয়ে ‘মি অ্যান্ড মা’ নামে একটি বইও লিখেছেন দিব্যা। 

একতা কাপুর

গ্ল্যামারাস দুনিয়ার অন্যতম সফল ব্যক্তিত্ব একতা কাপুর। বিয়ে ও সন্তান প্রসঙ্গে কথা বলতে গিয়ে একতা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার যেসব বন্ধু আগে বিবাহিত ছিল, তারা এখন অবিবাহিত। সাম্প্রতিক সময়ে যত বিচ্ছেদ দেখেছি, তাতে মনে হয় আমিই বেশি ধৈর্যশীল। একটা বিষয় নিশ্চিত যে আমি সন্তান চাই, কিন্তু বিয়ের ব্যাপারে একেবারেই নই। নিজের জন্যই আমার সময় প্রায় থাকেই না। যদি দু-এক ঘণ্টা সময় পাই স্পা-তে চাই।’ এএনআই

তানিশা মুখার্জি

তানিশা মুখার্জির বয়স বর্তমানে ৪৮। ‘সরকার’, ‘সরকার রাজ’ ইত্যাদি ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন। পরে ‘বিগ বস’-এর হাত ধরে আবার লাইমলাইটে আসেন। তাঁর মতো একজন গ্ল্যামারাস বাঙালি কন্যাও ব্যক্তিগত জীবনের সাফল্যকে সঙ্গী করে স্বাধীন জীবনযাপনে খুশি।

সুস্মিতা সেন

৫০ বছর বয়সেও আত্মবিশ্বাস ও সৌন্দর্যের প্রতীক বঙ্গললনা সুস্মিতা সেন। ‘আর্য’ সিরিজের মাধ্যমে দুর্দান্ত কামব্যাক দর্শকের মনে দাগ কেটেছে। একই সঙ্গে তাঁর স্বাধীনচেতা মনোভাব জেন–জির অনুপ্রেরণা। দত্তক নেওয়া দুই কন্যাসন্তানকেও বড় করছেন সাবেক বিশ্বসুন্দরী। এএনআই

শমিতা শেঠি

শমিতা শেঠি ‘মহাব্বতে’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। পরে ‘জেহের’, ‘ক্যাশ’-এর মতো দু-একটি ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন। তবে এই মুহূর্তে বড় পর্দা থেকে নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছেন। অভিনয়ের সুবাদে চর্চায় না থাকলেও ৫০ ছুঁই ছুঁই অভিনেত্রী আজও কেন অবিবাহিত, তা নিয়ে ভক্তমহলে ব্যাপক কৌতূহল। তবে শমিতা নিজে অবশ্য এসব কৌতূহল মেটাননি। একবার কেবল বলেছিলেন, ‘সময় এখনো শেষ হয়ে যায়নি।’ অনেকে মনে করেন, রাকেশ বাপটের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার যন্ত্রণা এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি।

আশা পারেখ

আশা পারেখ এক সাক্ষাৎকারে জীবনসঙ্গী প্রসঙ্গে বলেছিলেন,‘আমি কখনো সঙ্গীর অভাব বোধ করি না। বিয়ে যদি ভাগ্যে না থাকে, তাহলে তোমার সঙ্গী তোমাকে ছেড়ে যেতে পারে বা মারা যেতে পারে। আর তখন তুমি আবার একাই থেকে যাবে। তুমি একা আসো, একা চলে যাও। যদি তোমার ভাগ্যে স্বামী না থাকে, তবে তুমি কখনোই স্বামী পাবে না।’ আশা যে বিয়ে করেননি, বুঝতেই পারছেন।

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়