শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০২:১৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘নিজের শহরে এত শিল্পী, সহকর্মী, সাংবাদিকদের একসঙ্গে পেয়ে ভীষণ ভালো লেগেছে : অপু বিশ্বাস

মনিরুল ইসলাম: প্রাচীন পুণ্ড্রনগরী বগুড়ার নান্দনিক পাঁচতারকা হোটেল অ্যান্ড রিসোর্ট ‘মমো ইন’-এ বসেছিল সুরের মেলা। ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড উপলক্ষে গতকাল  মঙ্গলবার সন্ধ্যায় এই এলাহি আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে অংশ নেন বগুড়ার সন্তান চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক আদর আজাদ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মেতে উঠেন এই দুই তারকা। সেখানেই উঠে আসে আয়োজন, সংস্কৃতি এবং ব্যক্তিগত আবেগের নানা কথা। 

কথার শুরুতে ধন্যবাদ জানিয়ে অপু বিশ্বাস বলেন, “চ্যানেল আইকে ধন্যবাদ জানাতে চাই, এমন একটি মর্যাদাপূর্ণ আয়োজন বগুড়ায় করার জন্য। দেশের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় শিল্পী ও কলাকুশলীরা এখানে একত্র হয়েছেন—এটি আমাদের জন্য গর্বের। এর মাধ্যমে বগুড়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন করে সবার সামনে এসেছে।” 

দেশের প্রত্যেক জেলার নিজস্ব ঐতিহ্য বিনিময়ের জন্য এ ধরনের আয়োজন বৃদ্ধি করার আহ্বান জানিয়ে অপু বিশ্বাস বলেন, “বাংলাদেশের প্রতিটি জেলা নিজস্ব ঐতিহ্যে সমৃদ্ধ। এ ধরনের আয়োজন যদি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সাংস্কৃতিক বিনিময় আরো সমৃদ্ধ হবে। একই সঙ্গে শিল্পী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে। এ উদ্যোগের জন্য ফরিদুর রেজা সাগর ভাইকে বিশেষ ধন্যবাদ জানাই।” 

জন্মভূমিতে আয়োজিত এমন অনুষ্ঠানে অংশ নিতে পেরে আবেগাপ্লুত অপু বিশ্বাস যোগ করে বলেন, “আমি বগুড়ার মেয়ে। নিজের শহরে এত পরিচিত মুখ, শিল্পী, সহকর্মী, সাংবাদিক—সবাইকে একসঙ্গে পেয়ে ভীষণ ভালো লাগছে।” 

জমকালো এই আয়োজনে পারফর্ম করেছেন চিত্রনায়ক আদর আজাদ। তার সঙ্গী ছিলেন অপু বিশ্বাস। এ বিষয়ে আদর আজাদ বলেন, “এবারের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আমি ও চিত্রনায়িকা অপু বিশ্বাস বেহুলা-লখিন্দর থিমে একটি পারফরম্যান্স করেছি, যেখানে বগুড়ার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা ছিল।” 

“বেহুলা-লখিন্দরের গল্প আমাদের লোকজ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। সেই ঐতিহাসিক আবহকে মঞ্চে উপস্থাপন করতে পেরে ভালো লেগেছে। এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতির মেলবন্ধন আরো শক্তিশালী করে।” বলেন আদর আজাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়