শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনয়ের নয়, মহাকাশ গবেষণায় ক্যারিয়ার গড়ার ইচ্ছা ছিল আল্লু আর্জুনের

ভারতের প্যান-ইন্ডিয়া সিনেমার অন্যতম বড় নাম আল্লু অর্জুন। শুরুতে কেবল দক্ষিণ ভারতীয় সিনেমায় জনপ্রিয়তা থাকলেও ২০২১ সালে ‘পুষ্পা’ সিনেমার মাধ্যমে গোটা ভারতীয় সিনেমার আলোচিত নায়কে পরিণত হন তিনি।

অথচ আল্লু অর্জুনের ছোটবেলায় অভিনয়ে আসার কোনো স্বপ্নই নাকি ছিল না। তার স্বপ্ন ছিল নাসার বিজ্ঞানী হওয়ার। এক সাক্ষাৎকারে আল্লু অর্জুনের এই না বলা কথাগুলোই উঠে এসেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা আল্লু রামালিঙ্গাইয়ার নাতি এবং প্রখ্যাত প্রযোজক আল্লু অরবিন্দর ছেলে হওয়ার সুবাদে সিনেমার রক্ত তার ধমনীতেই ছিল। তবে কিশোর বয়সে অভিনয়ের চেয়ে বিজ্ঞানের প্রতিই তার ঝোঁক ছিল বেশি। কিন্তু ভাগ্য তাকে টেনে আনে রুপালি পর্দার দুনিয়ায়।

চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুল থেকে প্রাথমিক পাঠ শেষ করে হায়দরাবাদের এমএসআর কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতক সম্পন্ন করেন আল্লু অর্জুন। এরপর অ্যানিমেশন নিয়েও পড়াশোনা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ক্যামেরার সামনের আকর্ষণই জয়ী হয়।

সব চড়াই-উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত আল্লু অর্জুন পারিবারিক ‘ঐতিহ্যগত পেশা’ অভিনয়েই থিতু হন। তার দাদা আল্লু রামালিঙ্গাইয়া ছিলেন দক্ষিণী সিনেমার একজন জনপ্রিয় কমেডি অভিনেতা, যিনি ১ হাজারের বেশি সিনেমায় কাজ করেছেন। আল্লু অর্জুনের ছোট ভাই আল্লু শিরিষও এখন ইন্ডাস্ট্রির নিয়মিত মুখ।

অন্যদিকে তার বাবা আল্লু অরবিন্দ দক্ষিণ ভারতের একজন খ্যাতনামা পরিচালক ও প্রযোজক। বাবার দেখানো পথ ধরে ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার।

তারপর একে একে ‘বানি’, ‘পারাগু’, ‘হ্যাপি’-র মতো ছবিতে অভিনয় করেন। প্রথম দিকে একেবারে ‘চকোলেট হিরো’ হিসাবেই নিজেকে পর্দায় উপস্থাপন করেন আল্লু। কিন্তু ‘আর্যা ২’ ছবি থেকে নিজেকে একটু একটু করে ভাঙতে শুরু করেন। এরপর থেকে পুরোপুরি অ্যাকশনে মন দেন এই অভিনেতা।

‘নাপেরু সুরিয়া’ ছবির সময় থেকে রীতিমতো ‘সুপারস্টার’ তকমা পেয়ে যান তিনি। আর ২০২০ সালে ‘আলা বৈকুণ্ঠপুর’ ছবি দিয়ে দক্ষিণের গণ্ডি পেরিয়ে গোটা দেশে পরিচিতি পেতে শুরু করেন। ২০২১ সালে তার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি প্যান-ইন্ডিয়া আকারে মুক্তি পায়। ছবিটি বক্সঅফিসের অনেক রেকর্ড ভেঙে দেয়। এই ছবির পর থেকে দেশজুড়ে তার খ্যাতি বেড়ে যায় কয়েকগুণ।

বিজ্ঞানী হওয়ার স্বপ্ন পূরণ হয়নি আল্লু অর্জুনের। তবে বর্তমানে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র হিসেবে তার নাম বললে হয়তো ভুল হবে না।

‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই কিস্তি দিয়ে বক্স অফিসে ঝড় তোলার পর আবারও দর্শকদের মাতাতে নতুন সিনেমা দিয়ে ফিরছেন আল্লু অর্জুন। আগামী বছর এই অভিনেতা ক্যারিয়ারের সবচেয়ে বিগ বাজেটের ছবি ‘রাকা’ দিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়