শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০৮:২৬ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লু অর্জুনের পারিশ্রমিক দীপিকার সাতগুণ, ‘রাকা’য় রাশমিকা কত নিচ্ছেন?

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের নতুন সিনেমা ‘রাকা’ নিয়ে শুরু থেকেই দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। বিশেষ করে অভিনেতার ৪৪তম জন্মদিনে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর সেই কৌতূহল আরও বেড়েছে। এবার জানা গেল এই বিশাল বাজেটের সিনেমায় অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের অঙ্ক। 

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সিনেমাটিতে অভিনয়ের জন্য অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের তুলনায় সাত গুণ বেশি পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন।

৭০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমায় আল্লু অর্জুনকে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যাবে। এর মধ্যে একটি পুলিশের চরিত্র, অন্যটি সেই পুলিশ কর্মকর্তার ভাই। যিনি অর্ধেক মানুষ ও অর্ধেক দৈত্য এবং তৃতীয়টি এই দুই ভাইয়ের বাবার চরিত্র। একই সিনেমায় তিনটি বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য এই তারকা প্রায় ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।

অন্যদিকে, এই সিনেমায় অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাও। সিনেমাটির জন্য দীপিকা ২৫ কোটি রুপি এবং রাশমিকা ৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন বলে জানা গেছে। অর্থাৎ দীপিকার প্রাপ্ত পারিশ্রমিকের সাত গুণ বেশি অর্থ নিচ্ছেন আল্লু অর্জুন।

সিনেমাটির প্রথম ঝলকে আল্লু অর্জুনের রহস্যময় লুক এরই মধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। চোখে গাঢ় কাজল এবং হাতে পশুর মতো বড় নখ সংবলিত তার এই নতুন রূপ ভক্তদের বেশ চমকে দিয়েছে। পরিচালক অ্যাটলি নির্মাণ করছেন এই সিনেমা; এর শুটিং বর্তমানে মুম্বাইয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘রাকা’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়