শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৮:৫৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈশাখ উদযাপনে জাসাসের ব্যাপক প্রস্তুতি,  চলছে সাংস্কৃতিক মহড়া, তুলে ধরা হবে বাঙালির চিরন্তন লোকজ সংস্কৃতি

মনিরুল ইসলাম : বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)
বর্ষবরণ (পহেলা বৈশাখ) উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দিনব্যাপী রমনা শতায়ূ অংগনে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

এবারের প্রতিপাদ্য শ্লোগানটা হচ্ছে "নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান"। এই শ্লোগান ধারণা করে পালিত হবে বাঙ্গালির প্রাণের উৎসব বৈশাখ।

অনুষ্ঠান আনন্দময় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিতে উদযাপনের জন্য চলছে ব্যাপক প্রস্তুতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে সাংস্কৃতিক মহড়া।  জাসাস নেতা ও বিশিষ্ট সংগীত পরিচালক ইথুন বাবুর পরিচলানায় অংশ নিচ্ছেন জাসাসসহ দেশের খ্যাতিমান শিল্পীরা। এই সাংস্কৃতিক মহড়া তত্বাবধানে রয়েছেন জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক চিত্র নায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন। এই সাংস্কৃতিক মহড়া চলবে কাল সোমবার পর্যন্ত বলে জানা গেছে।

দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান প্রানবন্ত করতে এই আয়োজন চলছে। শিশু শিল্পীরাও অংশ নিচ্ছেন এই সাংস্কৃতিক মহড়ায়। দেখা গেছে সবায় ব্যস্ত সময় পার করছেন কি ভাবে বর্ষবরণ অনুষ্ঠান সফল ও সার্থক করা যায়। 

এদিকে, অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যো গঠন করা হয়েছে বেশ ক'টি উপ- কমিটি।।গতকাল শনিবার অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার জন্য শৃঙ্খলা  উপকমিটির জরুরী সভা করেছে।  সমন্বয় উপকমিটি অনুষ্ঠান সম্বনয়ে কাজ করে যাচ্ছেন।

এদিকে, গত ১ এপ্রিল বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকটি মূলত গত ২৯ মার্চ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সভার ধারাবাহিকতায় জাসাস এই বিশেষ সভার আয়োজন করে। সভায় বর্ষবরণের যাবতীয় পরিকল্পনা ও আয়োজনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জলের সভাপতিত্বে  বৈঠকে জাসাসের আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ইথুন বাবুসহ সংগঠনের কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আসন্ন বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালির চিরন্তন লোকজ সংস্কৃতিকে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে মতভেদ ভুলে দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বর্ষবরণে সংগীত, নৃত্য ও দেশীয় ঐতিহ্যের মেলবন্ধন ঘটানোর পরিকল্পনা নেওয়া হয়। ১লা বৈশাখ সকালে রাজধানীর ঐতিহাসিক রমনা পার্কের রাণী মঞ্চে যা "জাসাস রানী মঞ্চ" নামে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত  হবে। সকালে ছায়ানট প্রথমে তাদের কার্যক্রম শুরু করবে। এরপর জাসাস তাদের মূল অনুষ্ঠান শুরু করবে। জাসাসের পক্ষ থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়