শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেতা হলেও রাজনীতিতে নেমে অভিনয় করিনি: থালাপতি বিজয়

‘তারকা থেকে রাজনীতির মঞ্চ’ ভারতে এই রূপান্তর নতুন কিছু নয়। অতীতে এম জি রামান্দ্রান বা জয়ললিতার মতো ব্যক্তিত্বরা এই পথকে জনপ্রিয় করেছেন। এরই ধারাবাহিকতায় অনেক দিন ধরেই আলোচনায় বিজয়। তবে এবার তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে)–এর সমাবেশে দেওয়া তার বক্তব্য যেন নতুন করে সেই বিতর্ককে উসকে দিল।

চেন্নাইয়ে অনুষ্ঠিত দলীয় সমাবেশে বিজয় স্পষ্ট ভাষায় জবাব দেন সমালোচকদের। বিজয়ের বক্তব্য, ‘হ্যাঁ, আমি একজন অভিনেতা—এটা নতুন কিছু নয়। কিন্তু আমি রাজনীতিতে অভিনয় করিনি।’

বিজয়ের এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সমালোচকেরা তাকে ‘শুধু অভিনেতা’ বলে খাটো করার চেষ্টা করে আসছিলেন। তার এই বক্তব্যকে অনেকেই সেই সমালোচনার জবাব হিসেবে দেখছেন।

এ সময় তিনি পাল্টা প্রশ্নও ছুড়ে দেন ‘যারা রাজনীতিতে থেকে নাটকের মতো আচরণ করেন, তাদের কি তাহলে অভিনেতা-অভিনেত্রী বলা উচিত নয়?’ তার এই মন্তব্যে রাজনৈতিক কটাক্ষও স্পষ্ট হয়ে ওঠে।

সমাবেশে সাম্প্রতিক করুরে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনাও উল্লেখ করেন বিজয়। নিহতদের প্রতি শোক জানিয়ে তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

অন্যদিকে, বিজয়ের নতুন সিনেমা ‘জন নায়গন’ মুক্তির আগেই বড় ধাক্কা খেয়েছে। ছবিটির কিছু দৃশ্য ও গান ফাঁস হওয়ার পর অল্প সময়ের মধ্যেই পুরো এইচডি সংস্করণ অনলাইনে ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়