শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০২:১৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিশ্বজুড়ে একসঙ্গে মুক্তি, বাংলাদেশেও ‘মাইকেল’: পপ কিংয়ের জীবনীচিত্র নিয়ে তুমুল উচ্ছ্বাস

মনিরুল ইসলাম: বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া মাইকেল জ্যাকসন কেবল পপসম্রাটই নন, তিনি আজও সংগীতপ্রেমীদের আবেগের এক অনন্য নাম। ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে তাঁর মৃত্যু হলেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। এখনও স্পটিফাইয়ে তাঁর মাসিক শ্রোতা প্রায় ৬৫ মিলিয়ন।

এই কিংবদন্তি শিল্পীর জীবনভিত্তিক সিনেমা **‘মাইকেল’** অবশেষে মুক্তি পাচ্ছে ২৪ এপ্রিল, আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশেও। দেশের দর্শকরা ছবিটি দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্স-এ।

সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকো। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফার জ্যাকসন। এছাড়া অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়া লং, লরা হ্যারিয়ারসহ আরও অনেকে।

এই বায়োপিকে সংগীতের বাইরেও মাইকেলের ব্যক্তিগত জীবন, সংগ্রাম এবং সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে। জ্যাকসন ফাইভ ব্যান্ডের ছোট্ট শিল্পী থেকে বিশ্বসংগীতের সবচেয়ে বড় তারকা হয়ে ওঠার যাত্রা এতে দেখানো হবে। পাশাপাশি তাঁর বাবা জো জ্যাকসন, মা ক্যাথরিন জ্যাকসন এবং বোন লাটোয়া জ্যাকসনসহ জীবনের গুরুত্বপূর্ণ মানুষদেরও তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে সংগীত জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যেমন বেরি গর্ডি, সুজান দে পাসে এবং ডায়ানা রস-এর চরিত্রও রয়েছে।

ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। গত বছরের নভেম্বরে টিজার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ১১৬.২ মিলিয়ন ভিউ পায়, যা একটি মিউজিক্যাল বায়োপিকের জন্য রেকর্ড। ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ট্রেলারও অল্প সময়েই কয়েক মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, বাংলাদেশেও মাইকেল জ্যাকসনের ভক্তের সংখ্যা বিপুল। তাই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও অনেক বেশি। ইতোমধ্যে অনেকেই অগ্রিম টিকিটের খোঁজ করছেন।

সব মিলিয়ে, ‘মাইকেল’ সিনেমাটি বিশ্বব্যাপী যেমন আলোড়ন তুলতে যাচ্ছে, তেমনি বাংলাদেশেও বড় ধরনের সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়