শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর পর অভিনেত্রীর পোস্ট ভাইরাল, কী লেখা ছিল তাতে

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের হরিয়ানভি অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী। মঙ্গলবার রাতে অসুস্থ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ৩০ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু ঘিরে উঠেছে নানা প্রশ্ন।

এদিকে দিবাঙ্কার মৃত্যুর পর তার একটি ইনস্টাগ্রাম পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দিবাঙ্কাকে নীল জ্যাকেট ও মেরুন পাগড়ি পরা অবস্থায় দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, ‘শিব, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও।’

পরিবার সূত্রে জানা গেছেন, গত মঙ্গলবার গাজিয়াবাদে নিজের বাড়িতেই ছিলেন দিব্যাঙ্কা।  রাত ৮টার দিকে আচমকা শরীর খারাপ লাগতে শুরু হয় তার। মাথা ঘুরে মাটিতে পড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটা সময়ে আর্থিক চাপের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন দিব্যাঙ্কা। বেশ কিছু দিন ধরেই কাজের জন্য হন্যে হয়ে ঘুরছিলেন তিনি। আর্থিক সাহায্যও চেয়েছিলেন অনেকের কাছে। অনেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন বলেও জানান দিব্যাঙ্কার বন্ধুরা।

উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম দিব্যাঙ্কার। পরিবারসহ থাকতেন গাজিয়াবাদে। চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পরে সিকিমের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন দিব্যাঙ্কা।

অল্প বয়সেই বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি। আঞ্চলিক বিনোদন অঙ্গনে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছিলেন। বিশেষ করে গায়ক মাসুম শর্মার সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে নজর কাড়েন তিনি। কিন্তু ৩০ বছরেই থেকে গেলো তার জীবন। সূত্র: এই সময় ও আনন্দবাজার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়