শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৮:১০ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখ্যমন্ত্রী হওয়ার পর থালাপতি বিজয় কি অভিনয় ছাড়ছেন?

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। রাজনীতির ময়দানে তার নতুন অধ্যায় শুরু হওয়ার পর থেকেই ভক্তদের মনে ঘুরছে একটাই প্রশ্ন—থালাপতি বিজয় কি আর অভিনয়ে ফিরবেন?

রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই অভিনয় থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম গঠনের পর রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়ে। পরে নির্বাচনে জয় পেয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জননায়গান’ সিনেমাটিই হতে পারে বিজয়ের শেষ চলচ্চিত্র। সিনেমাটির সঙ্গে যুক্ত শ্রীনাথ জানিয়েছেন, এই সিনেমার পর বিজয়ের নতুন কোনও সিনেমায় অভিনয়ের পরিকল্পনা নেই।

রাজনৈতিক অ্যাকশনধর্মী এই সিনেমার পরিচালক এইচ ভিনোথ। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ‘থালাপতি ৬৯’ নামে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। পরে ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশ করা হয় ‘জননায়গান’ নাম। একই বছরের অক্টোবরে চেন্নাইয়ে শুরু হয় সিনেমার শুটিং। এরপর পায়ানুর ও চেন্নাইয়ের বিভিন্ন স্থানে ধাপে ধাপে দৃশ্যধারণ শেষ হয়।

সিনেমাটিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে ও মামিথা বাইজু। সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর।

প্রথমে ২০২৬ সালের পঙ্গল উৎসবে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। পরে সেন্সর জটিলতার কারণে মুক্তি পিছিয়ে যায়। সর্বশেষ প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সিনেমাটি মুক্তির প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শিগগির প্রেক্ষাগৃহে আসতে পারে ‘জননায়গান’।

বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের পর বিজয়ের পক্ষে নিয়মিত অভিনয়ে সময় দেওয়া কঠিন হবে। দক্ষিণ ভারতের রাজনীতিতে এর আগেও এম. জি. রামাচন্দ্রন ও জে. জয়ললিতার মতো তারকারা অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন।

তবে এখনও বিজয় অভিনয় থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেননি। তাই ভক্তদের একাংশের বিশ্বাস, রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও হয়তো বিশেষ কোনও চরিত্রে আবারও বড় পর্দায় ফিরতে পারেন এই তারকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়