শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ০৮:৪৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাক্তনের বাড়িতে মৃত্যু অনীক দত্তের, মিলল সুইসাইড নোট

কলকাতায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত। বুধবার (২৭ মে) দুপুরে কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় এই ঘটনা ঘটে; নির্মাতাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সোয়া ১টার মধ্যে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পরিচালক ভবনের কোনো ফ্ল্যাটে না গিয়ে সরাসরি ছাদে উঠে যান। সেখান থেকে নিচে পড়ে যাওয়ার পর দুপুর ২টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, নির্মাতার গড়িয়াহাটের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোট। যাতে লেখা রয়েছে, ‘এই ঘটনার জন্য কেউ দায়ী নয়।’ আবার, আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুইডেন প্রবাসী মেয়েকে উদ্দেশ্য করে নোটটি লেখা হয়েছে। 

এদিকে স্বনামধন্য পরিচালক আচমকাই কেন আত্মঘাতী হলেন, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। পুলিশ সেই সুইসাইড নোটের সূত্র ধরে তদন্ত শুরু করেছে। ওই হাতের লেখা আদৌ পরিচালকের কিনা, সেটা খতিয়ে দেখতে ওই চিঠি ফরেন্সিকে পাঠিয়েছেন তদন্তকারীরা।

এদিকে আনন্দবাজার আরও উল্লেখ করেছে, প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের বাড়িতে ঘটেছে এই ঘটনা। হিন্দুস্তান পার্ক এলাকায় প্রাক্তন স্ত্রীর বাড়িতেই নাকি বুধবার সকালে গিয়েছিলেন তিনি। তবে পরিচালক নিজে থাকতেন গড়িয়াহাটের ডোভার লেনের বাড়িতে।

এদিকে পরিচালকের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন কলকাতার রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। চলচ্চিত্র প্রযোজক ফিরদৌসল হাসান জানান, অনীক দত্তের মেয়ে বিদেশ থেকে রওনা হয়েছেন, তিনি আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কলকাতা পুলিশ এই ঘটনাটিকে আপাতত অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা পৌঁছে নমুনা সংগ্রহ করেছেন। এদিকে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়