শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ১১:২৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস রমজানের সিয়াম সাধনার পর ঈদের আনন্দ কাটাতে প্রস্তুতি সেরে ফেলেছেন অনেকে। চৈত্র মাসের এই সময়ে অনেকে আবার কর্মস্থল ছেড়ে নাড়ির টানে বাড়ির পথে। সবার ভাবনায় আছে—ঝড়বৃষ্টির মৌসুমে ঈদের দিনটি কেমন কাটবে।

তবে ঈদের দিন সারা দেশে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, ঈদের দিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে ভোরের দিকে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ ৪০ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে। ভোরের পর কিছুটা বিরতি দিয়ে দুপুরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় কালবৈশাখী বা বৃষ্টির কারণ জানতে চাইলে জেবুন্নেসা বলেন, ‘এখন বর্ষা-পূর্ববর্তী সময়। বছরের এই সময়টাতে সাধারণত কালবৈশাখীসহ বৃষ্টি হয়ে থাকে এই অঞ্চলে। এর সঙ্গে বজ্রপাতও হয়ে থাকে। বছরের প্রথম কালবৈশাখীর আগে দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিও হয়ে থাকে। যেটা কয়েক দিন আগে হয়ে গেছে। আগামীকাল ঈদের দিন শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে সিলেট, সুনামগঞ্জ ও বগুড়া অঞ্চলের দিকে শিলাবৃষ্টি হতে পারে। অবশ্য এর সম্ভাবনা বেশ কম।’

ঈদের দিনের আবহাওয়া নিয়ে সুখবরও দিয়েছেন এই আবহাওয়াবিদ। তিনি বলেন, আগামীকাল বৃষ্টি হলে তাপমাত্রা বেশ কমে আসতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৯-২০ ডিগ্রির ঘরে।

এদিকে আগামীকাল ২১ মার্চের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর রাতের বেলা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়