শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ১১:২০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশজুড়ে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’, ভারী বর্ষণের আশঙ্কা

দেশের দিকে প্রায় পূর্ণাঙ্গ একটি শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল ধেয়ে আসছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

শুক্রবার (২৪ এপ্রিল) এক ফেসবুক পোস্টে সংস্থাটি এ তথ্য জানায়।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, এটি একটি শক্তিশালী প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। মানে এই বৃষ্টি বলয়ে দেশের সকল এলাকায় কমবেশি বজ্রবৃষ্টি হতে পারে এবং নির্দিষ্ট কিছু স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে। এই বৃষ্টি বলয়ে দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। এটি চলতি বছরের ৫ম বৃষ্টি বলয়।

সংস্থাটি জানায়, এতে সর্বাধিক সক্রিয় সিলেট বিভাগ। বেশ সক্রিয়-ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশের বেশ কিছু এলাকা এবং মাঝারি সক্রিয়- বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকা। কম সক্রিয়- রাজশাহী বিভাগের কিছু এলাকা।

এতে আরও বলা হয়েছে, ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে উল্লেখিত স্থানগুলোতে বৃষ্টি বলয় অবস্থান করবে। তবে ২৫ এপ্রিলও দেশের উত্তরাঞ্চলসহ অন্যত্র কিছুকিছু স্থানে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীসহ কিছুটা বজ্রবৃষ্টি হতে পারে। তবে সব চেয়ে বেশি সময় সর্বোচ্চ সক্রিয় থাকবে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে পর্যন্ত। এর প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের অতি বন্যা প্রবণ নিচু এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির ঝুঁকি তৈরি হতে পারে। 

এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কিছুকিছু নিচু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতেপারে সাময়িক সময়ের জন্য। এ সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের উজানে ভারতীয় ভূখণ্ডে ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে আসাম ও মেঘালয় রাজ্যের বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় পাহাড়ি ঢলের সৃষ্টি হতে পারে। এই পাহাড়ি ঢলের কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদনদী গুলোতে ও হাওরে পানি আকস্মিক বৃদ্ধি পেতে পারে।

বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার বেশকিছু স্থানে একটানা বর্ষণ হতে পারে। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়