শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৫:১৭ সকাল
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হৃদরোগ চিকিৎসায় জাবির নতুন উদ্ভাবন

বাসস।। হৃদরোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার দিক খুলে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকদল। তারা সম্প্রতি ফেলোডিপিনের মতো হৃদরোগের ওষুধ আরও কার্যকরভাবে মানবদেহে পৌঁছে দেয়ার সক্ষম এক অভিনব ন্যানোম্যাটেরিয়াল উদ্ভাবন করেছেন।

রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির ন্যানোস্কেল জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন (GaNF) ওষুধের সঙ্গে সবচেয়ে শক্তিশালী ও স্থিতিশীল বন্ধন গড়ে তুলতে পারে। এর ফলে নিয়ন্ত্রিত ওষুধ নিঃসরণ সম্ভব হচ্ছে, যা চিকিৎসার কার্যকারিতা বাড়াচ্ছে।

গবেষকরা বোরন নাইট্রাইড ও অ্যালুমিনিয়াম নাইট্রাইডের সঙ্গে তুলনা করে দেখেছেন, গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন সব থেকে নিরাপদ এবং কার্যকর। এছাড়া, এটি ইনফ্রারেড আলোতে সাড়া দেয়, ফলে মানবদেহে ওষুধের গতিবিধি রিয়েল-টাইমে ট্র্যাক করা সম্ভব।

গবেষক অলিউর রহমান জানান, গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন ফেলোডিপিনের জন্য একটি শক্তিশালী, স্থিতিশীল এবং নিরাপদ ন্যানোক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে। এটি ওষুধ সরবরাহে পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে সাহায্য করবে।

গবেষণা দলে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কবির উদ্দিন সিকদার; বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোম্যাটেরিয়ালস এবং সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অলি উর রহমান; যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটির মো. কাজী রোকনুজ্জামান; যুক্তরাষ্ট্রের রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউটের ডি. এম. সাদুজ্জামান; ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ সাদিকুর রহমান; যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে মুজাক্কির আমিন এবং ফ্লোরিডা ইনস্টিটিউট অব টেকনোলজির সৈয়দ মেহেদী হাসান।

গবেষকরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি নিরাপদ ও নিয়ন্ত্রিত ওষুধ সরবরাহের জন্য নতুন পথ দেখাতে সক্ষম হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়