শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানি ৩৭৭—গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় ৫৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৬৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৬, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২, ঢাকা উত্তর সিটিতে ১২৫, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬, খুলনা বিভাগে ৪১ (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন ও সিলেট বিভাগে চারজন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছে।

এদিকে গত এক দিনে সারা দেশে ৫৮৮ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৯০ হাজার ২১৯ জন।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে এক কিশোরী (১৩) রয়েছে। বাকিদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তাঁদের বয়স যথাক্রমে ৫৫,৫৭, ৬৫,৪০ ও ৫১ বছর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়