শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০২:৫৯ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে সবচেয়ে বেশি মানুষ ভুগছেন উচ্চ রক্তচাপে, দ্বিতীয় অবস্থানে কী

বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) 'হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫'–এ এই তথ্য উঠে এসেছে।

বিবিএস জানায়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে সারা দেশে ৪৭ হাজার ৪০টি খানা (পরিবার) এবং ১ লাখ ৮৯ হাজার ৯৮৬ জন মানুষের ওপর এই জরিপ চালানো হয়। জরিপের আগের ৯০ দিনে প্রতি ১ হাজার মানুষের মধ্যে ৩৩২ জন বা ৩৩ শতাংশ মানুষ কোনো না কোনো রোগে ভুগেছেন।

আজ রোববার আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আনুষ্ঠানিকভাবে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

জরিপের তথ্য অনুযায়ী, দেশের মানুষ সবচেয়ে বেশি ভুগছেন উচ্চ রক্তচাপে। শীর্ষ ১০টি রোগের তালিকায় উচ্চ রক্তচাপের পরেই রয়েছে পেপটিক আলসার। এরপর ক্রমানুসারে রয়েছে ডায়াবেটিস, বাতব্যথা বা আর্থ্রাইটিস, চর্মরোগ, হৃদ্‌রোগ, হাঁপানি বা অ্যাজমা, অস্টিওপোরোসিস (হাড়ক্ষয়), হেপাটাইটিস ও ডায়রিয়া।

জরিপের আগের তিন মাসে দেশে জনপ্রতি গড় চিকিৎসা ব্যয় ছিল ২ হাজার ৪৮৭ টাকা। তবে পুরুষদের তুলনায় নারীদের চিকিৎসা ব্যয় বেশি। জরিপ বলছে, নারীদের ক্ষেত্রে গড় চিকিৎসা ব্যয় ছিল ২ হাজার ৫৭৬ টাকা, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই ব্যয় ২ হাজার ৩৮৭ টাকা।

এ ছাড়া স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রেও নারী-পুরুষের ভিন্নতা দেখা গেছে। পুরুষদের তুলনায় নারীরা সরকারি স্বাস্থ্যসেবা বা সরকারি হাসপাতালের ওপর বেশি নির্ভর করেন বলে জরিপে উঠে এসেছে।

জরিপে ১৫ বছর বা তার বেশি বয়সী মানুষের তামাক ব্যবহারের চিত্রও উঠে এসেছে। এতে দেখা যায়, এই বয়সসীমার ২৬ দশমিক ৭ শতাংশ মানুষ কোনো না কোনো তামাক বা তামাকজাত পণ্য ব্যবহার করেন।

এ ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে তামাক ব্যবহারের প্রবণতা বেশি। গ্রামাঞ্চলে তামাক ব্যবহারের হার ২৭ দশমিক ৭ শতাংশ এবং শহরাঞ্চলে ২৪ দশমিক ১ শতাংশ। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়