শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ১২:০১ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ট্রোককে হারানোর জাপানি রহস্য-'আশিইউ', যেভাবে কাজ করে(ভিডিও)

জাপানিদের লাইফস্টাইল অন্যান্য দেশের মানুষদের থেকে কিছুটা আলাদা। আর এর জন্য তাদের প্রশংসা গোটা বিশ্বজুড়ে। জীবনকে উপভোগ করা এবং সুস্থভাবে বাঁচার পেছনে তাদের চিন্তাভাবনা একেবারে আলাদা।

‘ইকিগাই’, ‘শিনরিন’-এর মতো তত্ত্ব এখন আমাদের দেশের মানুষেরাও জানেন।

কিন্তু হৃদরোগ বা স্ট্রোক প্রতিরোধের জন্য জাপানিরা ‘আশিইউ’ বা জাপানি ফুট বাথ নামে একটি তত্ত্ব মেনে চলেন। এটি স্ট্রোক প্রতিরোধের একটি উপায়। দিনের ১৫-২০ মিনিট এই কাজ করলেই কমিয়ে ফেলতে পারেন স্ট্রোকের ঝুঁকি।

আশিইউ কী

আশিইউ হলো আদতে গরম পানিতে কিছুক্ষণ পা ডুবিয়ে থাকা। পানির তাপমাত্রা ৩৮-৪২ ডিগ্রি সেলসিয়াস হতে হবে। গরম পানিতে পা ডুবিয়ে বসলে স্নায়ু ও রক্তনালিগুলো শিথিল হয়। পাশাপাশি পায়ে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং হার্টের জটিলতা সহজেই এড়ানো যায়।

আশিইউ কিভাবে হৃদরোগের ঝুঁকি প্রতিরোধ করে

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরের প্রতিটা অংশে রক্ত সঞ্চালন কমতে থাকে।

কিন্তু রক্ত সঞ্চালনে বাধা তৈরি হলে, কোষে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছলে, শরীরের ওই অংশটি ঠিকমতো কাজ করতে পারে না। এর মধ্যে মস্তিষ্কও রয়েছে। যদি কোনো কারণে মস্তিষ্কে রক্তনালি সংকীর্ণ হয়ে যায় বা ফ্যাট জমে, তখন রক্ত চলাচলে বাধা তৈরি হয় এবং অক্সিজেনের অভাবে মস্তিষ্কের কোষ নিস্তেজ হতে শুরু করে। আর তখনই ঘটে স্ট্রোক।
গরম পানিতে পা চুবিয়ে কিছুক্ষণ বসলে রক্তনালিগুলো প্রসারিত হয় এবং স্নায়ুকে উদ্দীপিত করে।

পাশাপাশি হার্ট ও কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে। এর জেরে হার্টের কার্যকারিতাও বৃদ্ধি পায়। পায়ে ৭ হাজারেরও বেশি স্নায়ু প্রান্ত থাকে। আশিইউ পদ্ধতিটি স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে এবং মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে। এর জেরে স্ট্রোকের ঝুঁকি কমে।

কিভাবে প্র্যাকটিস করবেন আশিইউ

একটি বড় গামলা বা পাত্রে গরম পানি নিন। পানির তাপমাত্রা ৩৮-৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হতে হবে। একটি শান্তি জায়গায় বসে ওই পানিতে ১৫-২০ মিনিট পা ডুবিয়ে বসুন। একদম শান্ত ভাবে বসতে হবে। এই ১৫-২০ মিনিট আপনি বই পড়তে পারেন, চা খেতে পারেন কিংবা ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করতে পারেন। ১৫ মিনিট পরে পানি থেকে পা তুলে নিন এবং পা মুছে নিন।

স্ট্রোকের ঝুঁকি কমার পাশাপাশি এই আশিইউ পদ্ধতি মানসিক চাপ, পায়ের ব্যথা-যন্ত্রণাও কমিয়ে দিতে পারে। ক্লান্তি কাটাতেও এই টোটকা দারুণ উপযোগী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়