শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৪ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছর ডেঙ্গুতে ৩৯৪ প্রাণহানি—সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণে

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬২৭ জনে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনেও ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটিতে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১০৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭ জন, বরিশাল বিভাগে ৪৮ জন, খুলনা বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ জন, সিলেট বিভাগে ৫ জন এবং রংপুর বিভাগে ৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৯৪ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৮১ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।

অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৬২৭ জন। এরমধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে, ২০ হাজার ৮৬৫ জন। আর সবচেয়ে কম ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে, ৩৯১ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়