শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩২ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ রোজায় পানিশূন্যতা রোধে প্রাকৃতিক সমাধান

রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরে পানিশূন্যতা (ডিহাইড্রেশন) দেখা দিতে পারে। এটি এড়ানোর জন্য কিছু ফল খাওয়া যেতে পারে, যা পানি ও পুষ্টিগুণে ভরপুর।

রমজানে পানিশূন্যতা দূর করতে দেখে নিন ৪ ফলের কথা-

১. তরমুজ: এতে ৯২% পানি থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখে। তাছাড়া প্রচুর ইলেক্ট্রোলাইট ও ভিটামিন সি থাকে তরমুজে। ইফতারে এক গ্লাস তরমুজের জুস বা কেটে খাওয়া যেতে পারে।
 
আরও পড়ুন: ইফতারে ভারী খাবার খাওয়ার পর কখন রাতের খাবার খাবেন?
 
২. শসা: এতে ৯৫% পানি থাকে, যা শরীর ঠান্ডা রাখে। হজমে সহায়ক ও ত্বকের জন্য ভালো শসা। সালাদ বা স্মুদি করে খেতে পারেন।

৩. কমলা: কমলায় ৮৬% পানি থাকে ও প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি ক্লান্তি দূর করে ও ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। সরাসরি খেতে পারেন বা জুস বানিয়ে নিতে পারেন।
 
৪. ডাবের পানি: প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট ও মিনারেল সমৃদ্ধ, যা শরীরকে রিফ্রেশ করে। রোজায় পানি ও শক্তির ঘাটতি পূরণ করে। ইফতার বা সেহরিতে ডাবের পানি পান করলে শরীর সারা দিন ভালো থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়