শিরোনাম
◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট 

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএমইউতে ৮ শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালু

মনিরুল ইসলাম : দেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে হামে আক্রান্ত রোগীদের জন্য একটি ওয়ার্ড চালু করা হয়েছে। বিএমইউ এর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানিয়েছেন, সি ব্লকের ২য় তলায় হামে আক্রান্তদের জন্য ৮ শয্যার একটি ওয়ার্ড চালু রয়েছে এবং এর পাশাপাশি এটা সম্প্রসারিত করা হয়েছে। এছাড়াও হাম স্ক্রিনিং সেন্টারও চালু করা হয়েছে। 

গত বৃহস্পতিবার হাম ওয়ার্ড পরিদর্শন করেন বিএমইউ এর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের প্রমুখ। বর্তমানে ওয়ার্ডটিতে ৪ জন রোগী ভর্তি আছেন।  হাম রোগের বিষয়ে ১টি মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং ২নং বহির্বিভাগে একটা স্ক্রিনিং সেন্টার চালু করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও এফ ব্লকের ২য় তলায় একটি সম্প্রসারিত আইসোলেটেড ওয়ার্ড স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়