শিরোনাম
◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট 

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৮:৪৬ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকাসহ চার সিটিতে আজ থেকে হাম–রুবেলা টিকাদান শুরু

দেশে হামের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকা উত্তর ও দক্ষিণসহ মোট চারটি সিটি করপোরেশন এলাকায় আজ থেকে বিশেষ হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ২০ এপ্রিল পর্যন্ত চলবে। 

ঢাকা ছাড়াও ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। মূলত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই মরণঘাতী রোগ থেকে সুরক্ষা দিতেই সরকারের পক্ষ থেকে এই জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এই কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে জানান, চারটি সিটি করপোরেশন এলাকায় মোট ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে শিশুদের এই টিকা দেওয়া হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বর্তমান হাম পরিস্থিতির অবনতি নিয়ে স্বাস্থ্য সচিব বিগত প্রশাসনের সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন। তিনি দাবি করেন যে, বিগত অন্তর্বর্তী সরকারের সময় টিকাদান কর্মসূচিতে কিছু ত্রুটি বা ভুলের কারণে দেশে বর্তমানে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তাঁর মতে, নিয়মিত টিকাদান কর্মসূচি সঠিকভাবে চলমান থাকলে আজ এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। 

উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকেই দেশে হাম প্রতিরোধে বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে এবং ওই দিন থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় এমআর টিকা প্রয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি হামের প্রকোপ বাড়ার খবর পাওয়া গেছে এবং অনেক শিশুকে আইসোলেশনে রাখা হয়েছে। এই প্রেক্ষাপটে বড় শহরগুলোতে যাতে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য সিটি করপোরেশন এলাকাগুলোতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। 

স্বাস্থ্য বিভাগের কর্মীরা এই বিশেষ টিকাদান কার্যক্রম সফল করতে মাঠপর্যায়ে কাজ করছেন। শিশুদের সুরক্ষায় সরকারের এই বিশেষ এমআর ক্যাম্পেইন একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়