শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে: ইসরায়েলের গণমাধ্যমের দাবি

ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইসরায়েলে পৌঁছাতে না পেরে সৌদি আরবের ভেতরেই আছড়ে পড়ে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেনি বলে জানিয়েছে দেশটির সামরিক কর্মকর্তারা।

ক্ষেপণাস্ত্রের গতিপথ শনাক্ত হলেও ইসরায়েলে কোনো সতর্কতা জারি হয়নি এবং সাইরেনও বাজানো হয়নি। হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি সৌদি ভূখণ্ডে গিয়ে পড়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এর আগের দিন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসরায়েলের বিমান হামলায় বেশ কয়েকজন শীর্ষ হুতি কর্মকর্তা নিহতের দাবির পর প্রতিশোধের হুঁশিয়ারি দেয় গোষ্ঠীটি। এরপরই চালানো হয় এই ক্ষেপণাস্ত্র হামলা।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ১৮ মার্চ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে ইসরায়েলে ৭২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কমপক্ষে ২৩টি ড্রোন ছুঁড়েছে ইয়েমেনের হুতিরা। এর মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হানে লক্ষ্যবস্তুতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়