শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৬ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শি’র পছন্দের ‘হংকি’ গাড়িতে সফর করবেন মোদি, নতুন মাত্রায় দিল্লি-বেইজিং সম্পর্ক

ইন্ডিয়া টুডে: সরকারি অনুষ্ঠান এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে শি জিনপিংয়ের পছন্দের চীনের তৈরি গাড়িতে সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাল পতাকা নামেও পরিচিত, হংকি (“Made in China” Hongqi car)  এল৫ গাড়িটি ২০১৯ সালে মহাবালিপুরমে প্রধানমন্ত্রী মোদির সাথে দেখা করার সময় শি জিনপিং ব্যবহার করেছিলেন। চীনের  মাটিতে তৈরি এই গাড়ি প্রেসিডেন্ট শি জিনপিং সরকারি সফরে ব্যবহার করে থাকেন। সেই গাড়িতে চীনের রাস্তায় মোদির সফর দু’দেশের সম্পর্ক অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করছে ওয়াকিবহালমহল। গালওয়ান সংঘর্ষের পর দীর্ঘ তিক্ততা কাটিয়ে অবশেষে হাতি ও ড্রাগনের দেশ পাশাপাশি। চীনে পা রাখার পরেই মোদিকে ড্রাগনের দেশে আসার জন্য শুভেচ্ছা জানিয়েছেন জিনপিং। 

শুধু তাই নয়, এই গাড়ির সঙ্গে জড়িয়ে আছে একাধিক ইতিহাস। প্রশাসনিক ক্ষেত্রেও এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। চীনের সরকারি গাড়ি প্রতিষ্ঠান সংস্থা ফার্স্ট অটোমোটিভ ওয়ার্কস (First Automotive Works-FAW) এই গাড়ি তৈরি করে। ১৯৫৮ সালে এই সংস্থা প্রথম গাড়ি লঞ্চ করে। তবে তা ছিল কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের জন্য। হেলিকপ্টারের থেকেই প্রেসিডেন্ট  শি জিনপিংয়ের কাছে প্রথম পছন্দের হল ‘মেড ইন চায়না’ হংকি গাড়ি।  যা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অফ চায়না (সিপিসি) এর প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের সময় নেতারা ব্যবহার করতেন। চীনা ভাষায় হংকির অর্থ লাল পতাকা।

অন্যদিকে এই বৈঠকে যোগ দিতে চিনে উড়ে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তার জন্য তিয়ানজিন শহরে নিয়ে যাওয়া হয়েছে “Aurus” নামে গাড়িটিকেও। এই প্রেন্সিডেন্সিয়াল কারেই বর্তমানে চীনে সফর করছেন পুতিন। রাশিয়ান অটোমোবাইল সংস্থা Aurus Motors এই গাড়ি তৈরি করে। রেট্রো-স্টাইলে তৈরি করা এই লাক্সারি গাড়িতে একাধিক ফিচার যোগ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়