শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫০ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে বিক্ষোভ: পার্লামেন্ট ভবনে ‘বিজয় পতাকা’ উত্তোলন করল জেন জি আন্দোলনকারীরা

নেপালে জেন জি আন্দোলনের তীব্রতায় অবশেষে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। দুর্নীতি, অস্থিরতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণ প্রজন্মের এই আন্দোলনের চাপে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন। তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই আন্দোলনকারীদের মধ্যে বিজয়োল্লাস দেখা দেয়।

সোমবার রক্তক্ষয়ী সংঘর্ঘের পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা আবারও রাজধানী কাঠমান্ডুর ফেডারেল পার্লামেন্ট ভবনে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা পার্লামেন্ট প্রাঙ্গণের ভেতরের কিছু অংশ ভেঙে প্রবেশ করে এবং সেখানেই ‘বিজয় পতাকা’ ওড়ান।

নেপালের গণতান্ত্রিক প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত পার্লামেন্ট ভবন এখন আন্দোলনের প্রতীকী স্থানে পরিণত হয়েছে।

এর আগে, সোমবার সংঘর্ষ চরমে পৌঁছালে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। ওইদিন অন্তত ১৯ জন নিহত এবং প্রায় ৫০০ জন আহত হন। আহতদের অনেকেই গুলিবিদ্ধ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে কারফিউ জারি করে প্রশাসন। কিন্তু তার পরোয়া না করেই মঙ্গলবার আবারও রাস্তায় নেমে আসে নেপালের ছাত্র-জনতা। আর তাতেই ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী ওলি। সূত্র: হিমালয়ান টাইমস, কাঠমান্ডু পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়