শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট ভবনে অগ্নিসংযোগ, পুড়িয়ে হত্যা সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে

নেপালের রাজধানী কাঠমান্ডুতে শত শত বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট ভবনে প্রবেশ করে অগ্নিসংযোগ করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) চলমান জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনের অংশ হিসেবে রাষ্ট্রপতি ভবন 'শীতল নিবাসে'ও আগুন ধরিয়ে দেয় তারা। ভবনের একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। খবর বিবিসি'র। এ সময় পুড়িয়ে হত্যা হয় সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীরা সংসদ ভবন চত্বরে ঘোরাফেরা করছে। কেউ কেউ বাগান থেকে গাছপালা উপড়ে নিয়ে যাচ্ছে, আবার কেউ ভেতরের ছবি ও আসবাবপত্র সরিয়ে নিচ্ছে। পার্লামেন্টের প্রবেশপথে জ্বালানো আগুনের চারপাশে পতাকা হাতে স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা।

পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে তারা সব জানালা ভেঙে ফেলেছে। দেয়ালে সরকারের বিরুদ্ধে নানা বার্তা স্প্রে করে লিখে দেওয়া হয়েছে। এক দেয়ালে লেখা হয়েছে—'তুমি [সরকার] ভুল লড়াই বেছে নিয়েছ'।

বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছে সিংহ দরবার, সুপ্রিম কোর্ট, স্পেশাল কোর্ট, জেলা আদালত, অ্যাটর্নি জেনারেলের দপ্তর, ভূমি রাজস্ব অফিসসহ রাজনৈতিক নেতাদের বাড়ি ও কার্যালয়।

সরকারি দমন-পীড়নের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে জনতা। সোমবারের রক্তক্ষয়ী অভিযানে ১৯ জন নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা কারফিউ অমান্য করে রাজপথে নেমে আসছে।

দুর্নীতি, সরকারি নিষেধাজ্ঞা ও রক্তক্ষয়ী অভিযানের বিরুদ্ধে চলমান এই আন্দোলনে সরকারবিরোধী স্লোগান, ভাঙচুর ও অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়