শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতি থেকে নেপালে ৬ সাবেক প্রধানমন্ত্রীকে অবসরে পাঠানোর উদ্যোগ

নেপালে চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় নতুন এক প্রস্তাব সামনে এসেছে। প্রধান রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় সারির নেতৃত্ব চাইছেন, দীর্ঘদিন ধরে নেপালি রাজনীতিকে প্রভাবিত করা ছয় সাবেক প্রধানমন্ত্রীকে সক্রিয় রাজনীতি থেকে অবসর নিতে হবে।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর নেপালজুড়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুর্নীতি ও অদক্ষতার বিরুদ্ধে জেন-জি প্রজন্মের আন্দোলনের চাপেই তার এই পদত্যাগ। প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল এখন দলগুলোর সঙ্গে পরামর্শ করে যাচ্ছেন। সেনাবাহিনী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার সমন্বয় করছে।

বিক্ষোভকারীদের প্রধান দাবি হলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন। এ ক্ষেত্রে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার বিষয়ে আন্দোলনকারী ও রাজনৈতিক মহলে এক ধরনের ঐকমত্য গড়ে উঠছে।

বিভিন্ন দলীয় সূত্রে জানা গেছে, নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল, মাওবাদী কেন্দ্র ও ইউনিফায়েড সোশ্যালিস্ট; চার দলের দ্বিতীয় সারির নেতৃত্ব চাইছেন ওলি, শেরবাহাদুর দেবুয়া, পুষ্পকমল দাহাল প্রচণ্ড, মাধবকুমার নেপাল, ঝলানাথ খানাল ও ড. বাবুরাম ভট্টরায়কে রাজনীতি থেকে সরিয়ে দিতে। এর মধ্য দিয়ে নতুন নেতৃত্বের পথ উন্মুক্ত হবে বলে তারা মনে করছেন।

এক বামপন্থি দলের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, আমরা চাই ছয় সাবেক প্রধানমন্ত্রী যৌথভাবে বিবৃতি দিয়ে সক্রিয় রাজনীতি থেকে অবসর নিন। দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্বের সুযোগ দিতে হবে।

ইউনিফায়েড সোশ্যালিস্টের ঝলানাথ খানাল প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। একইভাবে ড. বাবুরাম ভট্টরায়ও কিছু ভালো প্রস্তাব দিয়েছেন এবং সরে দাঁড়াতে রাজি আছেন বলে দলের ভেতরে আলোচনা চলছে।

নেপালি কংগ্রেসের মধ্যেও এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এক নেতা বলেন, আমরা প্রস্তাবটিকে ইতিবাচকভাবে নিয়েছি। যদি অন্য দলের নেতারা একসঙ্গে এগোন, তবে প্রেসিডেন্ট দেবুয়ার কাছে আমরা বিষয়টি তুলব।

রাজনৈতিক মহল মনে করছে, যদি ওলি, প্রচণ্ড ও মাধব নেপালও প্রস্তাবে রাজি হন, তবে দ্বিতীয় সারির নেতাদের পরিকল্পনা সফল হতে পারে। এতে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা ঘটবে নেপালে। সূত্র: খবর হাব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়