শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২২ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেফতার করতে চান মেয়র প্রার্থী মামদানি!

জোহরান মামদানি (বামে) ও বেনিয়ামিন নেতানিয়াহু

নিউইয়র্ক টাইমস: নির্বাচিত হলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিলেন নিউইয়র্কের ডেমোক্রেট মেয়র প্রার্থী জোহরান মামদানি।

বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। মামদানি বলেন, “আমি যদি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হই, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শহরে পা রাখলেই তাকে গ্রেফতারের নির্দেশ দিব।”

নেতানিয়াহুকে গাজায় গণহত্যা চালানো যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাকে সম্মান জানাতে তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগকে বিমানবন্দরেই নেতানিয়াহুকে আটক করতে বলবেন। 

তবে আইনি বিশেষজ্ঞরা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এ ধরনের গ্রেফতার কার্যত অসম্ভব এবং এমনকি এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনেরও লঙ্ঘন হতে পারে। তবুও মামদানির এ ঘোষণা নিউইয়র্কে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে, কারণ শহরটিতেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইহুদি সম্প্রদায়ের বসবাস। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়