শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এক গভীর অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছেন। নিজের স্ত্রী ব্রিজিত ম্যাখোঁ প্রকৃত অর্থেই একজন নারী সেটা প্রমাণে আদালতে ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ দিতে হচ্ছে তাকে। যুক্তরাষ্ট্রে এক ডানপন্থি ইনফ্লুয়েন্সারের বিতর্কিত দাবি ঘিরে তাদের ব্যক্তিগত জীবনে এই বিব্রতকর পরিস্থিতির তৈরি হয়েছে।

মার্কিন কনজারভেটিভ ইনফ্লুয়েন্সার ক্যানডেস ওয়েন্স দাবি করেন, ব্রিজিত ম্যাখোঁ আসলে পুরুষ হিসেবে জন্ম নিয়েছিলেন। তিনি শুধু দাবি করেই থেমে থাকেননি; বরং বারবার এ অভিযোগ ছড়িয়ে দিয়েছেন নানা মাধ্যমে। এতে ফ্রান্সের প্রেসিডেন্ট পরিবারকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।

এসব অভিযোগের জেরে ওয়েন্সের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ম্যাখোঁ দম্পতি। মামলার অগ্রগতির বিষয়ে বিবিসির ফেম আন্ডার ফায়ার পডকাস্টে কথা বলেছেন তাদের আইনজীবী টম ক্লেয়ার। তিনি বলেন, এই অভিযোগ ব্রিজিতকে গভীরভাবে কষ্ট দিয়েছে এবং প্রেসিডেন্ট ম্যাখোঁর দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রভাব ফেলছে।

আইনজীবী বলেন, পরিবারের ওপর আক্রমণ হলে সেটি যে কাউকেই দুর্বল করে দেয়। প্রেসিডেন্ট হয়েও তিনি এর বাইরে নন। রাষ্ট্রীয় কাজের চাপ সামলাতে হয়, আবার ব্যক্তিগত জীবনেও মানসিক চাপ তৈরি হয়।

ক্লেয়ার এখনো জানাননি কী ধরনের বৈজ্ঞানিক প্রমাণ আদালতে দেওয়া হবে। তবে তিনি নিশ্চিত করেছেন, ওয়েন্সের দাবি পুরোপুরি মিথ্যা এবং আদালতে তা প্রমাণিত হবে। প্রয়োজনে ব্রিজিত তার গর্ভকালীন সময়ের ছবি ও সন্তান লালন-পালনের প্রমাণও জমা দেবেন।

তিনি বলেন, সত্য প্রতিষ্ঠায় অস্বস্তিকর প্রক্রিয়ার মধ্য দিয়েও যেতে হলে ব্রিজিত প্রস্তুত। মিথ্যাকে মিথ্যা প্রমাণ করতে যা কিছু করার দরকার, তিনি তাই করবেন।

বিশ্বের একজন শীর্ষ নেতাকে স্ত্রীর নারীসত্তা প্রমাণে আদালতে দাঁড়াতে হচ্ছে—এটি এক নজিরবিহীন ঘটনা। অনেকেই বলছেন, এটি প্রমাণ করে ভুয়া তথ্য ও গুজব ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম কীভাবে ব্যক্তিগত জীবনকেও নাড়িয়ে দিতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়