শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

4Chan ফোরামের ‘অপারেশন ক্লগ দ্য টয়লেট’-এ আটকে গেল ভারতীয় যাত্রীদের বুকিং

হিন্দুস্থান টাইমস: H-1B ভিসার উপর ১০০,০০০ মার্কিন ডলার ফি আরোপের নির্দেশ আসার পরেই অ্যামাজন এবং মাইক্রোসফটের মতো বড় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো  রবিবার সকাল ৯:৩১ মিনিটের মধ্যে বিদেশে থাকা কর্মীদের আমেরিকায় ফিরে আসার নির্দেশ দেয়। এর ফলে জরিমানা এড়াতে অনেকেই তাড়াহুড়ো করে বুকিং শুরু করেন। তখনই হঠাৎ ভারত থেকে আমেরিকার বিমানের টিকিটের ভাড়া বেড়ে যায় । যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্স-এ স্পষ্ট করেছেন, "যারা ইতিমধ্যে H-1B ভিসা ধারণ করছেন এবং বর্তমানে দেশের বাইরে রয়েছেন তাদের পুনরায় প্রবেশের জন্য ১০০,০০০ মার্কিন ডলার চার্জ করা হবে না।

"ততক্ষণে, অনেক H-1B ভিসা ধারক নির্দিষ্ট সময়সীমার আগে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন। ট্রাম্পের ঘোষণার  দুই ঘণ্টার মধ্যে, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ দিল্লির একমুখী টিকিটের দাম প্রায় ৪২০ ডলার থেকে বেড়ে৭৯৪-৯০৮ডলারে পৌঁছে যায়। জানা গিয়েছে, এর পিছনে হাত রয়েছে 4Chan বলে এক অনলাইন ফোরামের। এই ফোরামের ব্যবহারকারীরা ভারতীয়দের মার্কিন মুলুকে আসা ঠেকাতে বিমানের টিকিট ব্লক করার চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে।

এই ফোরামের ব্যবহারকারীরা টিকিট সংরক্ষণ করেছেন কিন্তু টিকিট কাটছেন না। এর ফলে নতুন ক্রেতারা টিকিট পাচ্ছেন না, কারণ টিকিট সংরক্ষিত দেখাচ্ছে। পাশপাশি বেড়ে যাচ্ছে টিকিটের দাম।এই ফোরামের কর্মকাণ্ডকে ‘অপারেশন ক্লগ দ্য টয়লেট’ বলছেন তাঁরা। নিজেদের ফোরামে একটি ছবি পোস্ট করে তাঁরা। সেখানে বিস্তারিতভাবে লেখা হয় কীভাবে ভারতীয়দের টিকিট কেনা আটকানো সম্ভব। সেখানে বলা হয়, অনলাইনে ভারতের যে কোনও বিমানবন্দর থেকে আমেরিকার বিমানবন্দরের মধ্যে টিকিট খুঁজে সেই আসন সংরক্ষণ করতে হবে কিন্তু টাকা দিয়ে বুক না করলেও চলবে।

কারণ বিমানসংস্থা টাকা না পেলেও ১৫ মিনিট ওই আসন সংরক্ষিত করে রাখবে।  ফোরামের পোস্টে বলা হয়, ‘ট্রাম্পের ঘোষণার পরে ভারতীয়রা জেগেছে। তাদেরকে ভারতেই রাখতে চান? তাহলে বিমানের রিজার্ভেশন ব্যবস্থা বন্ধ করে দিন।’ একজন ব্যবহারকারী লেখেন তিনি প্রায় ১০০ আসন আটকে দিয়েছেন।

অনুবাদ: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়