শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইরান কখ‌নোই ক্ষেপণাস্ত্র শক্তির বিষ‌য়ে কোনো ছাড় দেবে না

এল আর বাদল : ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার জন্য আমরা কারো কাছ থেকে অনুমতি নিই না এবং এই ইস্যুতে ছাড় দেব না। কারণ ক্ষেপণাস্ত্র ইরানের নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।

ইরান সরকারের এই মুখপাত্র আরও বলেন, জনগণের নিরাপত্তা ইস্যুতে আমরা কারও অনুমতির প্রয়োজন বোধ করি না। ---- পার্সটু‌ডে

 ১২ দিনের যুদ্ধের সময় সবাই প্রত্যক্ষ করেছে যে জাতীয় সংহতির পাশাপাশি আমাদের ক্ষেপণাস্ত্র শক্তিই জনগণকে রক্ষা করেছে। একইভাবে আট বছরের প্রতিরক্ষা যুদ্ধ প্রমাণ করেছে, প্রয়োজনীয় সামরিক শক্তি ছাড়া কোনো দেশ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না।

মোহাজেরানি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট প্রতিবেশী দেশগুলো সফরের মাধ্যমে ঐসব দেশের প্রতি গুরুত্ব এবং বাণিজ্য খাতে বৈচিত্র্যময় কৌশল অবলম্বনের বিষয়টি তুলে ধরেছেন। পাশাপাশি তিনি বলেছেন, জনগণ ও দেশের স্বার্থ নিয়ে ইরান সরকার কারও সঙ্গে কোনো আপস করে না।

চীনসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মুখপাত্র জানান, ইরানের সঙ্গে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে নিরবচ্ছিন্ন সম্পর্ক রয়েছে এবং নিঃসন্দেহে কূটনীতি ইরানের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়