শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩২ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের পা পড়তেই বন্ধ জাতিসংঘ সদর দফতরের এসকেলেটর! (ভিডিও)

জাতিসংঘ সদর দফতরে এসকেলেটর বিকল হয়ে যাওয়ার ঘটনায় জাতিসংঘ কর্মীদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে হোয়াইট হাউস। এ ঘটনায় জড়িত থাকলে সংশ্লিষ্ট কর্মীদের বরখাস্তেরও আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে পৌঁছালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ওঠার সময় এসকেলেটর হঠাৎ থেমে যায়। এতে তাদের বাকি সিঁড়ি হেঁটে উঠতে হয়।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, যদি জাতিসংঘের কেউ ইচ্ছাকৃতভাবে এসকেলেটর বন্ধ করে থাকে, তবে তাদের অবিলম্বে বরখাস্ত করে তদন্ত করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, ব্রিটিশ দৈনিক দ্য টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, কিছু জাতিসংঘ কর্মী নাকি মজা করে বলেছিলেন, ট্রাম্পের আগমন উপলক্ষে তারা এসকেলেটর ও লিফট বন্ধ করে দেবেন এবং বাজেট সংকটের অজুহাত দেখাবেন।

ঘটনার পর সাধারণ পরিষদে ভাষণে ট্রাম্প বলেন, জাতিসংঘ থেকে আমি যা পেলাম তা হলো একটি এসকেলেটর, যা মাঝপথে এসে থেমে গেল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়