শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ ২০ বছর ধরে মেয়ের মৃতদেহ ফ্রিজে সংরক্ষণ, গ্রেপ্তার জাপানি মা

সূত্র, এএফপি: জাপানের পুলিশ ৭৫ বছর বয়সী এক নারী কেইকো মোরিকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, ওই নারী তার মেয়ের মৃতদেহ প্রায় দুই দশক ধরে ফ্রিজে সংরক্ষণ করে আসছিলেন। এ কথা স্বীকারও করেছেন মোরি।

স্থানীয় পুলিশের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মঙ্গলবার টোকিওর উত্তর-পূর্বে ইবারাকি প্রিফেকচারের কেইকো মোরির বাড়িতে তদন্তকারীরা একটি ডিপ ফ্রিজে এক প্রাপ্তবয়স্ক নারীর মৃতদেহ খুঁজে পেয়েছেন।

মোরি বলেন, ‘এই লাশ তার মেয়ে মাকিকোর।’ পুলিশের ওই মুখপাত্র আরো জানিয়েছেন, মাকিকোর জন্ম ১৯৭৫ সালে এবং বেঁচে থাকলে তার বয়স ৪৯ বা ৫০ বছর হবে। তিনি আরো বলেন, ‘মৃতদেহে পচন শুরু হয়েছে। মৃত্যুর কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত করা হবে।

মঙ্গলবার মোরি এক আত্মীয়কে নিয়ে পুলিশের কাছে আসেন এবং বলেন, মেয়ের মৃতদেহটি ফ্রিজে রেখেছেন। তদন্তকারীরা তখন মোরির সঙ্গে তার বাড়িতে যান। তারা টি-শার্ট এবং অন্তর্বাস পরা অবস্থায় মৃতদেহটি ফ্রিজারের ভিতরে হাঁটু গেড়ে বসে থাকতে দেখেন। এরপর মৃতদেহ ফেলে রাখার সন্দেহে মোরিকে গ্রেপ্তার করা হয় বলে ওই মুখপাত্র জানান।

মুখপাত্রের মতে, মোরি তদন্তকারীদের বলেছিলেন মৃতদেহ থেকে গন্ধ ঘর ভরে যাচ্ছে। তাই তিনি ফ্রিজ কিনে মেয়ের মৃতদেহ ভেতরে রেখেছিলেন।

মোরির বেশ কয়েকজন সন্তান আছে। তবে পুলিশ সন্তানের সংখ্যা কতজন বা তারা তদন্তকারীদের মাকিকো সম্পর্কে কী বলেছে, তা প্রকাশ করেনি। ওই মুখপাত্র জানিয়েছেন, এই মাসের শুরুতে তার স্বামীর মৃত্যু হয়।

এরপর থেকে তিনি একাই বসবাস করছিলেন। অনুবাদ: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়