শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাল রপ্তানিতে নতুন শর্ত আরোপ করল ভারত

নন-বাসমতী চাল রপ্তানির ক্ষেত্রে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের (এপিডা) কাছে নিবন্ধন করার বাধ্যবাধকতা আরোপ করেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য মহাপরিদপ্তর (ডিজিএফটি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নন-বাসমতী চালের রপ্তানি নীতিতে অতিরিক্ত শর্ত যুক্ত করা হয়েছে। এখন থেকে নন-বাসমতী চাল কেবল এপিডায় নিবন্ধনের পরই রপ্তানি করা যাবে।’

ভারত বিশ্বের অন্যতম শীর্ষ চাল রপ্তানিকারক দেশ। চলতি অর্থবছরের এপ্রিল-অগাস্ট সময়ে দেশটির নন-বাসমতী চাল রপ্তানি থেকে আয় ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার হয়েছে বলে তথ্য দিয়েছে সিএনবিসি টিভি এইট্টিন।

কিন্তু অতিবৃষ্টি ও বন্যায় পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে ফসলের ক্ষতির খবরের মধ্যে নতুন শর্ত আরোপ করল ভারত সরকার।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, যেসব চাল আমদানির ঋণপত্রের বিপরীতে ইতিমধ্যে টেন্ডার হয়েছে, সেগুলো এ নির্দেশনার বাইরে থাকবে। তবে নতুন করে খোলা ঋণপত্রের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক দীনেশ পোদ্দার বলেন, ‘চাল রপ্তানির ক্ষেত্রে ভারত সরকারের নতুন নীতিমালা গ্রহণের ফলে দেশে চাল আমদানির গতি কিছুটা বাধাগ্রস্ত হবে। পাশাপাশি খরচও কিছুটা বাড়বে।’ সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়