শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে পুশ-ইন করা ছয়জনকে ফেরত নিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ

ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন করা দুই পরিবারের ছয়জনকে আগামী চার সপ্তাহের মধ্যে ফেরত নিতে কলকাতার হাইকোর্ট নির্দেশ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পরিবার দুটির সদস্যদের রিট পিটিশনের ভিত্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ঠেলে পাঠানো এ ছয়জন কলকাতার বীরভূমের বাসিন্দা এবং ভারতীয় নাগরিক। তারা হলেন- বদু শেখ তার মেয়ে সোনালী খাতুন শেখ, তার মেয়ের জামাই দানিশ শেখ এবং অপ্রাপ্তবয়স্ক নাতিকে ফেরত আনার দাবিতে আদালতে পিটিশন করেন। 

অপরদিকে, আমির খান তার বোন সুইটি বিবি, তার ছেলে কুরবান শেখ এবং ইমাম দেওয়ানকে ফেরত আনার দাবিতে পিটিশন করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, উভয় মামলাতেই আদালত পর্যবেক্ষণ করেছেন যে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ মে ২০২৫ তারিখের স্মারকলিপির (মেমো) পদ্ধতিগত নিয়মগুলো মানা হয়নি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের নাগরিকত্বের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি, তবে এই বিষয়ে জোর দিয়েছেন যে আইনানুগ প্রক্রিয়া পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। 

দুটি পিটিশনের ক্ষেত্রেই হাইকোর্টের আদেশে বলা হয়েছে, নির্বাসন (দেশ থেকে বের করে দেওয়া) দেওয়ার জন্য যে প্রক্রিয়া ও পদ্ধতি গ্রহণ করা হয়েছিল, তাতে এই সন্দেহ জাগে যে ‍সংশ্লিষ্ট কর্মকর্তারা ‘খুব তাড়াহুড়ো করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ মে ২০২৫ তারিখের স্মারকলিপির বিধানগুলো স্পষ্টভাবে লঙ্ঘন করেছেন।’

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়