শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাইজেরিয়ায় স্বর্ণখনি ধস, কমপক্ষে ১০০ প্রাণহানির শঙ্কা

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণখনি ধসে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জামফারা রাজ্যের মারু এলাকার কাদাউরি খনিতে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা জানান, ধসের সময় খনির ভেতরে অসংখ্য খনি শ্রমিক কাজ করছিলেন। এখন পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে আরও অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবারও উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা সানুসি আওয়াল বলেন, ‘ধসের সময় আমার চাচাতো ভাইও খনিতে ছিল। আমরা ১৩টি মরদেহ উদ্ধার করেছি, এর মধ্যে তারটিও আছে। ওই সময় ১০০ জনের বেশি শ্রমিক খনিতে ছিল।’

ইসা সানি নামে এক আহত খনি শ্রমিক জানান, ‘আমরা বেঁচে ফিরেছি ভাগ্যক্রমে। ১০০ জনের মধ্যে মাত্র ১৫ জনকে জীবিত উদ্ধার করা গেছে।’ জামফারা স্টেট মাইনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মুহাম্মদু ইসা নিশ্চিত করেছেন, উদ্ধার অভিযানে অংশ নেওয়া কয়েকজনও শ্বাসরোধে প্রাণ হারিয়েছেন।

জামফারা অঞ্চলে অবৈধভাবে স্বর্ণখনন অত্যন্ত সাধারণ ঘটনা। এসব খনি প্রায়ই সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে, যা সহিংসতা ও প্রাণঘাতী দুর্ঘটনার জন্য দায়ী। নিয়ন্ত্রণহীন এই খনিগুলোর অনিরাপদ পরিবেশের কারণে অতীতে একাধিকবার প্রাণহানির ঘটনা ঘটেছে। সূত্র: রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়