শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২১ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত: পাকিস্তানকে খোঁচা দিয়ে মোদির স্ট্যাটাস

এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই মানেই এক অন্যরকম রোমাঞ্চ। তবে দুবাইয়ে জমজমাট ফাইনালে নাটকীয় উত্থান-পতনের পর শিরোপা হাসলো ভারতেরই মুখে। রোববার রাতে পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৪ ওভারেই জয় নিশ্চিত করেছে সুর্যকুমার যাদবের দল। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে দেওয়া ওই স্ট্যাটাসে মোদি লিখেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই - ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’

এতে তিনি সাম্প্রতিক সীমান্ত সংঘাতে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের দাবি করে। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল ভারত। ওই অভিযানে অংশ নেওয়া অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে আসছে পাকিস্তান। শুধু তাই নয়, ভারতে পাল্টা আঘাতও হানে পাকিস্তান।

এদিকে ক্রিকেটারদের জয়ে উদযাপনে মেতেছে ভারতীয়রা। দেশের বিভিন্ন স্থানে চলছে উৎসব। আনন্দে মিছিলে শোনা যাচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের পক্ষে বিভিন্ন স্লোগান।

আর তা কেনই-বা হবে না। কারণ, ৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। প্রত্যাশিতভাবেই ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সুর্যকুমার যাদবের ভারত। ম্যাচ জয়ের নায়ক তিলক ভর্মা, যিনি দায়িত্বশীল এক ইনিংস খেলে অপরাজিত অর্ধশতক পূর্ণ করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়