শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন সেনাদের যুদ্ধ প্রস্তুতি, রাশিয়া পাল্টা সতর্ক

রয়টার্স: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে এক শীর্ষস্থানীয় জেনারেলদের বৈঠকে বলেছেন, বর্তমানে থেকেই আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এবং জয় নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য হতে হবে। 

এই নির্দেশের পরিপ্রেক্ষিতে ক্রেমলিন সর্বশেষ প্রতিক্রিয়ায় জানিয়েছে, তারাও একইভাবে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে যাচ্ছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরাও আমাদের বাহিনী সর্বদা শক্তিশালী করার পথে রয়েছি, শান্তির দিকে অটল থাকার পাশাপাশি কূটনৈতিক ও রাজনৈতিক পথেও সব ধরনের সমাধানে প্রস্তুত রয়েছি।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্থানীয় সময় গত মঙ্গলবার সমবেত শতাধিক জেনারেল ও অ্যাডমিরালের সামনে ঘোষণা দেন, নতুন নামে ডিপার্টমেন্ট অব ওয়ার এখন থেকে শুধু যুদ্ধের প্রস্তুতি ও জয় নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করবে।

হেগসেথ জানান, তারা যুদ্ধ না চাইলেও শান্তি নিশ্চিত করতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এদিন জেনারেলদের স্বাস্থ্য নিয়েও সমালোচনাও করেন হেগসেথ। তিনি স্পষ্ট করে বলেন, সেনাদের শারীরিক মানদণ্ড কঠোরভাবে প্রয়োগ করা হবে। যুদ্ধের ময়দানে নিয়োজিত বাহিনীকে পুরুষ মানদণ্ডে উচ্চ স্কোর করতে হবে। 
  
একইসঙ্গে, ওয়োক কালচার বা অতিমাত্রায় প্রগতিশীল, পরিচয় গোপন কিংবা বিভাজনমূলক কোনো নীতি আর সহ্য করা হবে না বলে ঘোষণা দেন তিনি। অনুবাদ: বাংলাদেশ প্রতিদিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়