শিরোনাম
◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন!

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলি সেনাদের হাতে আটকের আগে নিজেদের ফোন সমুদ্রে ফেলে দিলেন যাত্রীরা (ভিডিও)

ক্ষুধার্ত গাজাবাসীদের জন্য ত্রাণবাহী জাহাজ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে আলমা নামের একটি জাহাজে ইসরায়েলি সেনারা উঠে পড়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই৷ জাহাজটি গাজাগামী নৌবহরের অন্যতম নেতৃত্বদানকারী জাহাজ ছিল৷

আদারা নামে জাহাজে ইসরায়েলি সেনারা ওঠার পর সেটিতে থাকা অধিকারকর্মীদের তাদের মোবাইল ফোন পানিতে ফেলে দিতে দেখা গেছে৷ তবে তারা ইচ্ছা করে মোবাইল ফোন ফেলে দিয়েছেন নাকি তাদের বাধ্য করা হয়েছে, তা নিশ্চিত নয়৷

আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ঘিরে ফেলেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ।

গ্লোবাল সলিডারিটি ফ্লোটিলার (জিএসএফ) মুখপাত্র সাইফ আবুকেশক বলেন, মানবিক এই মিশন সরাসরি সাগরে ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েছে। খবর পেয়েছি, ইসরায়েলিরা দুই দিক থেকে আলমা নৌযানকে ঘিরে ফেলেছে। খুব দ্রুত তারা হস্তক্ষেপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে বুধবার ১২০ নটিক্যাল মাইল বা ২২২ কিলোমিটারের মধ্যে চলে আসার পর বহরের একজন কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলের হুমকির কথা জানান। ওই কর্মী হলেন প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনালের সহসাধারণ সমন্বয়কারী ডেভিড অ্যাডলার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়