শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০২:৫৭ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে জাপান

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সানায়ে তাকাইচিকে দলের নতুন সভাপতি নির্বাচিত করেছে। নির্বাচিত সভাপতি সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। এর মধ্য দিয়ে সানায়ে তাকাইচি হতে যাচ্ছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমিকে পরাজিত করেন ৬৪ বছর বয়সি সানায়ে তাকাইচি। এর আগে প্রথম দফা ভোটে পাঁচ প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি।

 জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সংসদে ১৫ অক্টোবর ভোট হতে পারে জানা যাচ্ছে।
 
 সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাকাইচি দেশের অর্থনৈতিক নীতিতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। নতুন প্রযুক্তি, অবকাঠামো, খাদ্য উৎপাদন এবং অর্থনৈতিক নিরাপত্তার অন্যান্য ক্ষেত্রে বিপুল রাষ্ট্রীয় বিনিয়োগের মাধ্যমে আগামী এক দশকের মধ্যে অর্থনীতির আকার দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
 
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগের একটি বিনিয়োগ চুক্তি পুনর্বিবেচনার সম্ভাবনা উত্থাপন করেছেন, যা ট্রাম্পের কঠোর শুল্ক কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল।
 
 প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তাকাইচি ব্যাপক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। বিশেষ করে জাপানে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি, ভূ-রাজনৈতিক অস্থিরতা, দুর্বল অর্থনীতি এবং অভিবাসন নিয়ে বাড়তে থাকা উদ্বেগ।
 
সেপ্টেম্বরের শুরুর দিকে ক্ষমতাসীন দলের চাপের মুখে পড়ে পদত্যাগের ঘোষণা দেন শিগেরু ইশিবা। জুলাইয়ের উচ্চকক্ষে একের পর এক নির্বাচনে পরাজয়ের দায়ভার নিয়ে চাপের মুখে তিনি পদত্যাগ করেন। এরপরই ক্ষমতাসীন এলডিপি তাদের পরবর্তী নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়