শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০১:১৪ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ভারতকে যে পালটা হুঁশিয়ারি দিল পাকিস্তান

এবার ভারতকে পালটা হুঁশিয়ারি দিল পাকিস্তান সেনাবাহিনী। তারা শনিবার জানিয়েছে, ভারতের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাদের উসকানিমূলক মন্তব্য নতুন করে সংঘাত ঘটাতে পারে। পাকিস্তান আইএসপিআর এক বিবৃতিতে এ সতর্কবার্তা জারি করেছে।

আইএসপিআর বলেছে, এসব মন্তব্য দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতায় ‘গুরুতর প্রভাব’ ফেলতে পারে এবং নতুনভাবে অযৌক্তিক আগ্রাসন সৃষ্টি করতে পারে। 

ভারতীয় বিমানবাহিনী প্রধান অমর প্রীত সিং দাবি করেন, মে মাসের সংঘাতকালে পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান (এফ-১৬ ও জেএফ-১৭ ক্লাস) ভূপাতিত করেছে ভারত। তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে। তারা বলেছে, ভারত দীর্ঘদিন ধরে নিজেকে ‘শিকার’ হিসেবে তুলে ধরেছে এবং দক্ষিণ এশিয়া ও তার বাইরে সহিংসতা ও সন্ত্রাসবাদকে উসকে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন ভারতের প্রকৃত চেহারা দেখে ফেলেছে। 

পাকিস্তান সতর্ক করে বলেছে, যদি নতুন সংঘাত শুরু হয়, তা প্রচণ্ড ধ্বংসযজ্ঞ নিয়ে আসতে পারে। পাকিস্তান কোনো ছাড় দেবে না।

আইএসপিআর আরও উল্লেখ করেছে, ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার চিন্তা করলে ভারতের মানচিত্রও মুছে যাবে। 

গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘাত শুরু হয়েছিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর। পাকিস্তান বলেছিল, এ ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন।

এরপর ভারত পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ এবং পাকিস্তান ভারতের ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ পরিচালনা করে। ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুদেশের মধ্যে যুদ্ধবিরতি হয়।

সূত্র: জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়