শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৯:২৭ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা উপত্যকায় বিদেশি শাসনে রাজি নয় হামাস

গাজায় ইসারায়েলি জিম্মিদের মুক্তি ও প্রায় দুই বছরের সংঘাতের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় আংশিক সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তবে গাজা উপত্যকায় আটক সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে রাজি হলেও গাজায় বিদেশি শাসনে রাজি হয়নি সংগঠনটি। খবর আল জাজিরার।

সংগঠনটি গত শুক্রবার জানায়, সংগঠনের শীর্ষ নেতৃত্ব, ফিলিস্তিনিদের বিভক্ত অংশগুলো ও মধ্যস্থতাকারীদের সঙ্গে ‘গভীর সলাপরামর্শের’ পর এই সিদ্ধান্ত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণার মাত্র পাঁচ দিনের মধ্যে এই অগ্রগতি হলো।

এর আগে গত শুক্রবার ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, হামাসকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে শান্তি পরিকল্পনার প্রস্তাব মেনে নিতে হবে, নাহলে তাদের ‘নরকযন্ত্রণা ভোগ’ করতে হবে।

ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই হামাস জানায়, তারা যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবের আংশিক মেনে নিতে রাজি আছে। এক বিবৃতিতে হামাস বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে উল্লিখিত বন্দিবিনিময় প্রক্রিয়া মেনে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে তারা।

তবে এর জন্য মাঠ পর্যায়ের শর্ত মানতে হবে।

হামাস আরো জানায়, বিস্তারিত আলোচনার জন্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে আলোচনায় বসতে তারা প্রস্তুত। তবে হামাস স্পষ্ট করেছে যে, ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার পুরোটায় তাদের সম্মতি নেই। তারা আংশিক পরিকল্পনায় সম্মতি দিয়েছে।

গাজার শাসনভার নিয়ে হামাস স্পষ্ট করেছে, তারা গাজা উপত্যকার শাসনভার এমন একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার (টেকনোক্র্যাট) কাছে হস্তান্তর করতে চায়, যা ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়